অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

স্বামীর প্রতি বিশ্বস্ততা পরীক্ষা করতে ফুটন্ত তেলে হাত চুবানো হলো স্ত্রীর

ছবি: সংগৃহীত

স্বামীর প্রতি বিশ্বস্ততা প্রমাণের জন্য এক গৃহবধূর উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে, শ্বশুরবাড়ির সদস্যরা গৃহবধূকে জোর করে ফুটন্ত তেলের মধ্যে হাত চুবাতে বাধ্য করে। ভারতের গুজরাটে ঘটনাটি ঘটেছে। 

পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা জানায়, বিয়ের পর থেকেই শ্বশুরবধূর চরিত্র নিয়ে সন্দেহ পোষণ করতেন তার শ্বশুরবাড়ির সদস্যরা। বারবার তার নির্দোষিতা প্রমাণের চেষ্টা করলেও শ্বশুরবাড়ির সন্দেহ কমেনি।

ঘটনার দিন, ১৬ সেপ্টেম্বর, গৃহবধূর ননদ যমুনা ঠাকুর, ননদাই মনুভাই ঠাকুর ও পরিবারের আরও দুই সদস্য তাকে ‘বিশ্বস্ততার পরীক্ষা’ দিতে বাধ্য করেন। অভিযোগ অনুযায়ী, তারা বলেন, যদি তিনি সত্যিই স্বামীর প্রতি বিশ্বস্ত হন, তবে গরম তেলের হাত চুবানোয় কিছু হবে না। গৃহবধূ এটি করতে অস্বীকার করলে তাকে জোর করে তেলে হাত ডুবিয়ে দেওয়া হয়।

প্রতিবেশীরা চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশের অভিযান শুরু হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খবর এনডিটিভি ও আনন্দ বাজার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

1

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

2

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

3

ইরান যুদ্ধ ও সময়সীমার চাপে ট্রাম্প

4

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

5

জ্বালানি তেলের দাম বাড়ার ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

6

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

7

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

8

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

9

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

10

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

11

সারা দেশের থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্

12

বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র বেইজিং

13

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

14

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

15

এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা

16

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে

17

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

18

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার

19

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

20