অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

খুলনায় মোটরসাইকেলে বসে থাকা যুবদলের সাবেক নেতাকে গুলি

খুলনায় মোটরসাইকেলে বসে থাকা যুবদলের সাবেক নেতাকে গুলি

খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৪) নামের যুবদলের সাবেক এক নেতা আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। আহত সোহেলকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহেল শেখ বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া গ্রামের বাসিন্দা গনি শেখের ছেলে। তিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় গুলি

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোহেল শেখ মোটরসাইকেলে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ তাঁকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়ে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলিতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

সোহেলের বিরুদ্ধে সাত মামলার তথ্য

পুলিশের তথ্য অনুযায়ী, সোহেল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য, বিস্ফোরক দ্রব্য আইন ও মারামারিসহ সাতটি মামলার তথ্য রয়েছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী জানান, সোহেলকে গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহলও জোরদার করা হয়েছে।

খুলনায় সহিংসতায় উদ্বেগ

এর আগে ২৪ অক্টোবর খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামের যুবদলের আরেক নেতা আহত হন। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রায় ১০ মাসে খুলনায় গুলি, কুপিয়ে বা অন্য উপায়ে ৭১ জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৬৯টি। একই ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হওয়ায় নিহতের সংখ্যা ও মামলার সংখ্যায় পার্থক্য রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরোধের মতো বিষয় কাজ করেছে। একের পর এক সহিংসতার ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জেনে

1

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডির পরামর্শ স্পিকারের

2

‘আজ রাতেই’ ইরানের জবাব পেতে পারেন ট্রাম্প

3

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

4

চকবাজারে বহুতল ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

5

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টির সম্ভাবনা ৩ বিভা

6

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অনিশ্চয়তা, আবারও তেলের দাম বৃদ্ধি

7

হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

8

নিজেদের চরকায় তেল দিন, জুয়ার বিতর্কে রেগে সমালোচকদের জবাব নে

9

পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতার সংকট

10

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা, কেন চাপে ট্রাম্প

11

মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না সচিব-বুয়েট শিক্ষক সন্তান

12

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে

13

এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

14

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

15

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

16

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতি

17

প্রেসিডেন্ট হতে তুরস্কের সমর্থন চান সাদ্দাম হাফতার

18

সব বোমার জননী’ কেন বলা হয় এই বোমাকে? জানলে অবাক হবেন

19

মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক

20