ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

ফাইল ছবি

গণমাধ্যমে নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি এই ঘটনাকে “নির্লজ্জ হলুদ সাংবাদিকতা” বলে অভিহিত করেন এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান। তার দাবি, ওইদিন জাতীয় সংসদের অধিবেশন শেষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, নীতি অনুসরণ করে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন এবং একই পথে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাঁটছে। তিনি প্রশ্ন তোলেন, এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে যে শেখ হাসিনার ব্যক্তি ইমেজ খারাপ হলেও তার অনুসৃত নীতি ভালো ছিল।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, তার বক্তব্যের মূল অর্থ বিকৃত করে কিছু জাতীয় গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করেছে। এতে প্রকৃত বার্তা আড়াল করা হয়েছে এবং তাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

গণমাধ্যমের এমন আচরণকে সমালোচনা করে তিনি বলেন, এটি স্পষ্টভাবে “হলুদ সাংবাদিকতা” এবং তিনি প্রশ্ন রাখেন— “এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?” এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ: যুদ্ধবিরতি বহালের

1

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

2

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

3

বাংলা সিনেমার উন্নতি কেউ চায় না : শাকিব খান

4

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, শিগগিরই সাক্ষাত

5

কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চারে আর্জেন্টাইনরা

6

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা রোমেরোকে দলে টানতে মরিয়া অ্যা

7

বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর

8

ফিলিস্তিন ইস্যু নিয়ে বিশ্বকাপে আলোচনায় ইরান

9

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

10

আলজেরিয়াকে ৩-০ গোলের হারিয়েছে আর্জেন্টিনা

11

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

12

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

13

কথা কম বলে জবাবটা মাঠেই দিতে ভালোবাসি:রোমেরো

14

নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জেনে

15

রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সেলোনা

16

ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়

17

আমি খুবই সৌভাগ্যবান : সাবিলা নূর

18

অস্থায়ী নয়, স্থায়ী সমাধান চায় ইরান

19

রোনালদোর বান্ধবী জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স

20