অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত



ফ্লোরিয়ান বালোগান নায়ক থেকে খলনায়ক হতে পারতেন । সেটা হতে দেননি তার সতীর্থরা।
উল্টো ৮২ মিনিটে দুর্দান্ত এক গোল করে যুক্তরাষ্ট্রকে জয় এনে দিয়েছেন মালিক টিলম্যান।

সান ফ্রান্সিসকোয় বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তাদের জয়ে স্বাগতিকদের ষোলোকলা পূর্ণ হয়েছে। বিশ্বকাপের তিন আয়োজকই শেষ ষোলো নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের আগে মেক্সিকো ও কানাডাও পরের রাউন্ডে সুযোগ পেয়েছে।
হাসিমুখে মাঠ ছাড়ার আগে বড় ধাক্কা খেয়েছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের ৬৪ মিনিটে প্রথম গোলের নায়ক বালোগানকে হারায় তারা। এরিয়াল বল দখলের লড়াইয়ে বসনিয়ার মুহারোমোভিচের পায়ে পাড়া দেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার।

ভিএআরে ফাউলের মুহূর্তটি দেখার পর শাস্তি হিসেবে বালোগানকে লাল কার্ড দেখান রেফারি।
এতে করে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় যুক্তরাষ্ট্রকে। তবে প্রতিপক্ষের ১০ জনের সুবিধা নিতে পারেনি বসনিয়া। অথচ, তাদের সুযোগ ছিল সমতায় ফেরার। ৪৫ মিনিটে করা বালোগানের এক গোলেই তো ততক্ষণে এগিয়ে ছিল প্রতিপক্ষ।

সমতায় তো ফিরতে পারেনি উল্টো আরেকটি গোল হজম করে বসনিয়া। ম্যাচের ৮২ মিনিটে দারুণ এক ফ্রি কিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোলটি করেন টিলম্যান। তার আগে বক্সের মধ্যে থেকে বসনিয়ার গোলরক্ষককে একা পেয়ে তার পায়ের ফাঁক গলে গোলটি করেন বালোগান। যুক্তরাষ্ট্রের স্কোর ২-০ না হয়ে আরও বাড়তে পারত। কেননা অফসাইডে তাদের ২টি গোল বাতিল হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

1

হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

2

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

3

২০ বছর অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণ

4

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

5

৪ মে পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস

6

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

7

বিশ্বকাপে প্রথম মা-ছেলে জুটি

8

গোলদাতার গণ্ডি পেরিয়ে বেলজিয়ামের পথপ্রদর্শক লুকাকু

9

রূপকথার মতো অভিষেক এশিয়ান গেমসে, হ্যাটট্রিক স্বর্ণপদক চীনা

10

ঈদযাত্রায় নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ

11

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

12

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

13

অর্থের বিনিময়ে নরেন্দ্র মোদিকে হত্যার ছক, যুবক গ্রেপ্তার

14

সত্যিই কি ভিটামিন সি সর্দি সারায়

15

ফুটবলে যদি শিল্পের তুলনা করা হয়,তাহলে মেসিই পিকাসো

16

মার্কিন প্রতিরক্ষা প্রকল্পে স্পেসএক্সের ৪১৬ কোটি ডলারের চুক্

17

আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংয

18

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

19

চীনের সাথে উত্তেজনা কমেছে : পানামার প্রেসিডেন্ট

20