অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

ছবি: সংগৃহীত



অ্যাপলের আইফোন অর্ডার করলেও হাতে এসেছে দাড়ির তেল। এমন ঘটনার জেরে এক গ্রাহককে সুদ, ক্ষতিপূরণ ও মামলার খরচ মিলিয়ে প্রায় ১ লাখ ৮২ হাজার রুপি পরিশোধের নির্দেশ দিয়েছে ভারতের মুম্বাইয়ের একটি ভোক্তা আদালত।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের অতিরিক্ত জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন ফ্লিপকার্ট এবং পণ্য বিক্রেতা ইন্টারন্যাশনাল ভ্যালু রিটেইল প্রাইভেট লিমিটেডকে যৌথভাবে এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে।

মামলার নথি অনুযায়ী, মুম্বাইয়ের পাওয়াই এলাকার এক বাসিন্দা ২০২৩ সালের ২২ এপ্রিল ফ্লিপকার্ট থেকে ১ লাখ ১১ হাজার ৭৯৩ রুপিতে একটি অ্যাপল আইফোন ১৪ প্রো (১২৮ জিবি) অর্ডার করেন। একই সঙ্গে অর্ডার করা চার্জার ও মোবাইল কভার ঠিকমতো পেলেও পরদিন আইফোনের পার্সেল খুলে তিনি দেখতে পান, সেখানে স্মার্টফোনের বদলে রয়েছে দাড়ির তেল এবং কিছু প্যাকিং সামগ্রী।

গ্রাহক অভিযোগ করেন, ২০২৩ সালের এপ্রিল ও মে মাসে একাধিকবার ফ্লিপকার্টের গ্রাহকসেবার সঙ্গে যোগাযোগ করলেও কোনো সমাধান পাননি। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও অভিযোগগুলো বারবার 'সমাধান হয়েছে' বলে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাকে অর্থ ফেরত বা নতুন ফোন দেওয়া হয়নি।

আদালত তার পর্যবেক্ষণে বলেছে, কোনো ই-কমার্স প্রতিষ্ঠান বিক্রির ব্যবস্থা করে পরে দায় এড়াতে পারে না। গ্রাহক সম্পূর্ণ ভিন্ন পণ্য পাওয়ার অভিযোগ করার পরও সেটি তদন্ত না করা, ভুল পার্সেল উদ্ধার না করা এবং কার্যকর প্রতিকার না দিয়ে অভিযোগ বন্ধ করে দেওয়া সেবায় ঘাটতি ও অন্যায্য বাণিজ্যচর্চার শামিল।

রায়ে ফ্লিপকার্ট ও বিক্রেতাকে ১ লাখ ১১ হাজার ৭৯৩ রুপি ২০২৩ সালের ২২ এপ্রিল থেকে বার্ষিক ৯ শতাংশ সুদসহ ফেরত দিতে বলা হয়েছে। পাশাপাশি মানসিক ভোগান্তির জন্য ৫০ হাজার রুপি এবং মামলার খরচ বাবদ আরও ২০ হাজার রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে।

মামলায় বিবাদী হিসেবে থাকা অ্যাপল ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত। আদালত বলেছে, এ বিরোধ কেবল ভুল পণ্য সরবরাহকে কেন্দ্র করে। পণ্য প্যাকেজিং, পাঠানো বা সেবায় ঘাটতির সঙ্গে অ্যাপল ইন্ডিয়ার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈলাস দর্শনের স্বপ্ন পূরণ করতে গিয়ে নেপালে নিখোঁজ দম্পতি, অ

1

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

2

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়

3

উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক ডেভিস

4

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি,তাদের সমর্থন অসাধারণ: মার্তিনেজ

5

পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

6

হরমুজ প্রণালী অতিক্রম করল দুটি ইরানি জাহাজ

7

এসএসসি রুটিন গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

8

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানালেন জামায়াত আ

9

আর্জেন্টিনার হয়ে যেসব শিরোপা জিতেন মেসি

10

সোনিয়ার সাথে বৈঠক : কংগ্রেসে ফিরছেন না মমতা

11

ফেসবুক থেকে সরে গেলেন আসিফ

12

হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট, বললেন ‘এটা মেনে নেওয়া কঠিন’

13

হাইপারসনিক ‘ডার্ক ইগল’ ক্ষেপণাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র

14

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

15

কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর

16

মে মাসে কালবৈশাখী, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা

17

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

18

মেসি পুরো ম্যাচে ক্রীড়াসুলভ ছিল: বিশ্বকাপ ফাইনালের রেফারি

19

রামপুরায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

20