ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার টিকিট ১৭ মে পাওয়া যাবে।

টিকিট বিক্রির সময়সূচিতে আনা হয়েছে বিশেষ পরিবর্তন। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

এবারের ঈদযাত্রায় সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে, ফলে কাউন্টারভিত্তিক ঝামেলা কমবে বলে আশা করা হচ্ছে। একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয়ের সুযোগ থাকছে।

রেলওয়ের এ উদ্যোগে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

1

রাজধানীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, চাপে মধ্যবিত্ত ক্রেতারা

2

চীনের শানসি খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে রোবট মোতায়েন

3

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

4

যে ৫ শর্তে যুদ্ধ শেষ করবেন নেতানিয়াহু

5

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভারত ও চীনের

6

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

7

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

8

ফিফার হাইড্রেশন ব্রেকে অতিরিক্ত আয় নেই: ইনফান্তিনো

9

ঘটনার সময় আমি বাসায় ছিলাম না:কাঠগড়ায় গাজী নজরুল

10

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

11

লম্বা চুল মিস করেন হালান্ড, ব্রাজিলবধ নিয়েও মুখ খুললেন

12

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

13

‘জয় বাংলা’ স্লোগান লেখার মামলায় বাবা-ছেলে কারাগারে

14

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

15

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সহিংসতা, বাড়ছে নিরাপত্তা উদ্বে

16

রামিসা হত্যাকাণ্ড: জবানবন্দির পর অসুস্থতার ভান করলেন অভিযুক্

17

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

18

মেসির প্রতি ভালোবাসা প্রকাশে পরীমণির বিশেষ ভিডিও

19

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবে পরীমণি

20