ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ছয় দফা দিবস: বাঙালির মুক্তির সনদ গঠনের ঐতিহাসিক দিন

একপর্যায়ে ছয় দফা হয়ে ওঠে বাঙালির মুক্তির সনদ | ছবি: সংগৃহীত

আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস। বাঙালির রাজনৈতিক ইতিহাসে এই দিনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটে।

ছয় দফা প্রস্তাব প্রথম উত্থাপন করা হয় ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে এটি ছিল পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের একটি সুস্পষ্ট রূপরেখা।

এই দাবির পক্ষে জনমত গড়ে তুলতে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে পূর্ব বাংলাজুড়ে হরতাল পালিত হয়। হরতাল চলাকালে ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গীতে বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও ইপিআরের গুলিবর্ষণে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ অনেকে শহীদ হন।

এই রক্তক্ষয়ী ঘটনার পর ছয় দফা আন্দোলন আরও বেগবান হয় এবং এটি ধীরে ধীরে বাঙালির স্বাধিকার আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরবর্তীতে ছয় দফা দাবি বাঙালির মুক্তির সনদ হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

1

ইরানের ১০ প্রদেশে বন্যা সতর্কতা, ভারী বর্ষণ ও ঝড়ের শঙ্কা

2

নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল:গণক বিড়াল

3

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

4

ইত্যাদি অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

5

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

6

আর্জেন্টিনার বিপক্ষে অন্য কোনো দল এভাবে লড়তে পারত না: কেপ ভা

7

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

8

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হিজবুল্লাহর

9

আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

10

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম

11

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

12

সৌদিতে এক সপ্তাহে ৭,৭৬০ প্রবাসী আটক

13

কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

14

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

15

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

16

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

17

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

18

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

19

ইতিহাসে নতুন রেকর্ড বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম

20