ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

হঠাৎ এমন অদ্ভুত আলো দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন

মাদারীপুরের আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় এক আলোক রশ্মির। শুক্রবার সন্ধ্যার পর জেলার বিভিন্ন এলাকায় এই অদ্ভুত আলোর উপস্থিতি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি করে। অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সন্ধ্যা প্রায় ৭টা ৫ মিনিটের দিকে শহরের জজকোর্ট এলাকা, মোস্তফাপুর, শিবচরসহ আশপাশের বিভিন্ন স্থানে আকাশে উজ্জ্বল আলোক রশ্মিটি দেখা যায়। কয়েক মিনিট ধরে এটি আকাশে ভেসে থাকতে দেখা গেলেও রাত ৭টা ১৫ মিনিটের পর হঠাৎ করেই সেটি অদৃশ্য হয়ে যায়।

ঘটনাটি প্রত্যক্ষ করা অনেকেই প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। কারণ এমন দৃশ্য এর আগে তারা কখনো দেখেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে অনেকে ভিডিও ধারণ করে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

শিবচরের হাতির বাগান এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, হঠাৎ আকাশে এমন অদ্ভুত আলো দেখে তিনি ভয় পেয়ে যান। পরে মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে কিছুক্ষণের মধ্যেই আলোটি মিলিয়ে যায়। তিনি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার দাবি জানান।

একইভাবে শহরের জজ কোর্ট এলাকার সাইফুল ইসলাম নয়ন জানান, প্রায় ৫ থেকে ৭ মিনিট আকাশে আলোক রশ্মিটি দেখা গেছে। এ সময় অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেছেন।

এদিকে মানবাধিকার কর্মী সুবল বিশ্বাসের ধারণা, এটি হয়তো মেঘ ও সূর্যের আলোর বিশেষ প্রতিফলনের কারণে তৈরি কোনো প্রাকৃতিক দৃশ্য হতে পারে। আবার কেউ কেউ এটিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা প্রযুক্তিগত পরীক্ষার অংশ বলেও ধারণা করছেন। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রহস্যময় এই আলোক রশ্মি নিয়ে স্থানীয়দের মধ্যে এখনো আলোচনা চলছে। বিষয়টির প্রকৃত কারণ জানতে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবচেয়ে বেশি লাল কার্ড দেখা বিশ্বকাপের সেই ম্যাচ

1

জুলাই শহীদ তালিকায় কারসাজির অভিযোগ

2

মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন থালাপতির প্রার্থী

3

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

4

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে

5

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

6

ফিফার হাইড্রেশন ব্রেকে অতিরিক্ত আয় নেই: ইনফান্তিনো

7

ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনাকে সমর্থন হোয়াইট হাউসের

8

এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

9

ভাওয়াল জাতীয় উদ্যানে বন কেটে ভাগাড় নির্মাণ

10

ইরান যুদ্ধ ইস্যুতে চীনের সহায়তা প্রয়োজন নেই : ট্রাম্প

11

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

12

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

13

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

14

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

15

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

16

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

17

ঋণের চাপে তিন বছরের সন্তানকে সেতুতে রেখে নদীতে ঝাঁপ দম্পতির

18

শরনার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস

19

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

20