ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

সংগৃহীত ছবি

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত। তিনি গতকাল মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত উল্লেখ করেন, তাকে এই দায়িত্বে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণে এ পদে দায়িত্ব পালন করা আর সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। তাই স্বেচ্ছায় তিনি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পরে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি জানান, বর্তমানে তিনি পুরোপুরি আইন পেশায় মনোযোগ দিতে চান। ১১ জুন থেকে তিনি বিদেশে অবস্থান করছিলেন এবং সোমবার দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আশিক রুবাইয়াত নিয়মিত অফিস করছিলেন না। বিষয়টি নিয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ পরিস্থিতির পরই তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছিলেন। চলমান পেশাগত পরিস্থিতির মধ্যে তার এই পদত্যাগ আইনি অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

1

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

2

ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

3

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

4

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যু

5

ইতিহাসের সবচেয়ে ‘ভয়ংকর’ দল নিয়ে ফিরছে ব্রাজিল

6

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

7

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে কত খরচ হচ্ছে ভারতের? জেনে নিন

8

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

9

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে

10

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

11

কাপ্তাই হ্রদের পানির স্তর কমে লঞ্চ চলাচল বন্ধ

12

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

13

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

14

দুবাইয়ের গালা ইভেন্ট মাতাবেন নুসরাত ফারিয়া

15

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

16

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

17

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

18

গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

19

আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

20