ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান |সংগৃহীত

ফিলিপাইনের পামপাঙ্গা প্রদেশে নির্মাণাধীন একটি নয়তলা ভবন ধসে পড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে অন্তত ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

রোববার ভোরে অ্যাঞ্জেলেস শহরে বজ্রঝড়ের সময় ভবনটি হঠাৎ ধসে পড়ে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ৩০ থেকে ৪০ জন শ্রমিক ও কর্মী অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অ্যাঞ্জেলেস সিটি ইনফরমেশন অফিসার জে পেলায়ো জানান, উদ্ধারকারীরা দ্রুত অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে অন্তত ২৬ জনকে বের করে আনতে সক্ষম হয়েছেন। তবে এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে শতাধিক পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস কর্মী এবং অন্যান্য সরকারি উদ্ধারকারী দল কাজ করছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও অভিযান থামানো হয়নি। উদ্ধারকারীরা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে ভবন ধসের কারণ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া ও নির্মাণ ত্রুটি দুর্ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।

স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে দুর্ঘটনাস্থলের আশপাশে সতর্কতা জারি করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলন

1

দীর্ঘ বিরতির পর খুলছে ইরানের শেয়ারবাজার

2

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

3

ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?

4

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

5

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

6

এমবোলোর সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

7

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

8

গাবতলীতে কোরবানির হাটে পর্যাপ্ত পশুর সরবরাহ

9

দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ১-১ গোলে ড্র

10

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

11

ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

12

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত

13

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

14

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

15

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

16

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

17

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

18

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া দলগুলো

19

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

20