ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ধানি জমিতে রঙিন আম চাষে সাফল্য

কুমিল্লার বরুড়া উপজেলার শিকারপুর গ্রামে ধানি জমিতে ভিন্নধর্মী পদ্ধতিতে রঙিন আম চাষ করে সাফল্যের নজির গড়েছেন কৃষক সুরুজ মিয়া। দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম একসঙ্গে চাষ করে তিনি এলাকায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন।


তার বাগানে কিউজাই, চিয়াংমাই, কিং অব চাকাপাত, ব্যানানা ম্যাঙ্গো ও বারি-৪সহ নানা জাতের আম উৎপাদন হচ্ছে। এসব আমের রঙ, আকৃতি ও স্বাদে রয়েছে বৈচিত্র্য, যা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।

১১০ শতক জমির এই মিশ্র ফল বাগানে আম ছাড়াও চায়না কমলা, কুল, মাল্টা ও পেয়ারা চাষ করা হচ্ছে। পাশাপাশি বাড়ির উঠানে গড়ে তোলা নার্সারিতে এসব ফলের চারা উৎপাদন করে বিক্রি করছেন তিনি, যা বাড়তি আয়ের উৎস হিসেবে কাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, ধানের জমির একপাশে ডোবার পাড় ঘেঁষে গড়ে তোলা হয়েছে আম বাগান। গাছগুলোতে থোকায় থোকায় রঙিন আম ঝুলছে, কিছু আমের ওজন এক কেজিরও বেশি। সুরুজ মিয়া নিয়মিত বাগানের পরিচর্যা ও ফল সংগ্রহ করছেন, যা দেখে আশপাশের কৃষকদের মাঝেও আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, শুরুতে এ ধরনের চাষ নিয়ে সন্দেহ থাকলেও এখন ভালো ফলন দেখে তারাও উৎসাহিত হচ্ছেন। অনেকেই সুরুজ মিয়ার নার্সারি থেকে চারা কিনে নিজেদের জমিতে চাষ শুরু করেছেন।

সুরুজ মিয়া জানান, ইউটিউব থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই চাষ শুরু করেন। প্রথমদিকে অনেকে এটিকে অবাস্তব মনে করলেও বর্তমানে সফলতা দেখে সবাই আগ্রহী হয়ে উঠেছেন।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভূঁইয়া বলেন, সুরুজ মিয়া একজন উদ্যমী কৃষক। কৃষি বিভাগের পরামর্শে তিনি ফল চাষে এগিয়ে এসেছেন এবং ইতোমধ্যে সফলতা পেয়েছেন। তার উদ্যোগে শিকারপুর গ্রামটি এখন ফল চাষের জন্য পরিচিতি পাচ্ছে এবং ভবিষ্যতে এখানে আরও বিস্তৃত আকারে ফল চাষের সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

1

সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন

2

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

3

ইকুয়েডরের কাছে হার, একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

4

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

5

ইতালির নতুন কোচ বালদিনি

6

রাতভর মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?

7

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

8

দেশমকে আবেগঘন বিদায়বার্তায় যা বললেন এমবাপ্পে

9

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

10

দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন

11

৬২ শট করেও গোল পাননি তুরস্কের ফুটবলাররা, চাইলেন ক্ষমা

12

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

13

প্রতিবেশীদের গোপন হাঁড়ির খবর বিক্রি করে দুই বাড়ির মালিক তিনি

14

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

15

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

16

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

17

স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

18

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্

19

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম উনি একজন ওস্তাদ : পরীমণি

20