ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আসামে অবতরণের সময় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত

ভারতের আসামে অবতরণের সময় বিমান বিধ্বস্ত |সংগৃহীত

ভারতের আসামে অবতরণের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (১৩ জুন) সকালে আসামের জোরহাট বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানঘাঁটির অভ্যন্তরেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়, ফলে দ্রুত ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণ দল মোতায়েন করা হয়। তারা আগুন নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এএন-৩২ বিমানটি প্রতিকূল আবহাওয়া ও দুর্গম এলাকায় কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি একটি সামরিক পরিবহন বিমান। এটি সর্বোচ্চ ৭ দশমিক ৫ টন মালামাল, প্রায় ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে সক্ষম। ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রসদ ও সামরিক সরঞ্জাম পরিবহনে বিমানটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।

উল্লেখ্য, এর আগে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছিলেন। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই আবারও বিমান বাহিনীর একটি উড়োজাহাজ দুর্ঘটনার মুখে পড়ল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

1

হেডে গোল করার বাজি জিতে কোচের কাছে উপহার চাইলেন ভিনি

2

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

3

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

4

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

5

ইরানের পাল্টা হামলা, নিশানায় মার্কিন ঘাঁটি

6

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

7

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

8

হোয়াইট হাউস অনুষ্ঠানে হামলার চাঞ্চল্যকর ছবি প্রকাশ করলেন ট্র

9

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

10

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির ব

11

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

12

মেক্সিকোকে হারাতে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট খেয়ে নামছেন কেইন-ব

13

ভেনেজুয়েলা ভূমিকম্পে ১ লাখ মৃত্যুর আশঙ্কা ইউএসজিএসের

14

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? যা বলছে বিজ্ঞান

15

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিকৃত চিঠি ভুয়া

17

এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী

18

বিশ্বকাপ শুরুর দিনেই টিকিট কেলেঙ্কারি

19

শেষ বত্রিশে কে কার মুখোমুখি, জেনে নিন

20