ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের পর চীন সফরে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৯ ও ২০ মে রাষ্ট্রীয় সফরে চীন সফর করবেন। শনিবার (১৬ মে) ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে মিলিত হবেন পুতিন। বৈঠকে মস্কো ও বেইজিংয়ের মধ্যকার ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতা আরও বাড়ছে। এ সফর দুই দেশের অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ও চীন সফর করেন। তার পরপরই পুতিনের এই সফর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

রাশিয়া ও চীন সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে একে অপরের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করেছে। আসন্ন বৈঠকে এসব বিষয় আরও গভীরভাবে আলোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

1

লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

2

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

3

গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

4

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

5

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

6

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

7

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

8

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

9

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

10

বিশ্বকাপে অনিশ্চিত এদের মিলিতাও

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

13

চট্টগ্রাম বন্দরে এলো ৬৮ হাজার টন ডিজেল

14

আগামীকাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা

15

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব দিল ইরান

16

জাতীয় সংসদের অধিবেশন শুরু

17

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্ট

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

20