অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এবারের বিশ্বকাপের সেরা ২ দলের নাম জানালেন ইয়ামাল

ছবি: সংগৃহীত




২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। ম্যাচ শেষে দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল আসন্ন সেমিফাইনাল প্রতিপক্ষ ফ্রান্সকে উদ্দেশ্য করে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন।

ইয়ামাল বলেন, ‘ভয় পাওয়ার যদি কেউ থাকে, তাহলে সেটা ওদেরই (ফ্রান্স)। আমরা আগেও তাদের হারিয়েছি। আমার মতে, আমরা দু’টি অসাধারণ দল এবং এই বিশ্বকাপের সেরা দুই দল। তবে আমরা মোটেও ভয় পাচ্ছি না।’ প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের। 

ইউরো ২০২৪ ও নেশনস লিগ ২০২৫-এ ফ্রান্সের বিপক্ষে স্পেনের ইতিবাচক ফলাফলের কথাও স্মরণ করিয়ে দেন ইয়ামাল। পাশাপাশি আসন্ন সেমিফাইনাল নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই সবাই এই ম্যাচটির অপেক্ষায় ছিল। আমিও এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছি। আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলব। ফ্রান্সের বিপক্ষে যদি কোনো দল নির্ভয়ে খেলতে পারে, তাহলে সেটা স্পেন।’

ফ্রান্সের শক্তিমত্তা নিয়েও মন্তব্য করেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। তিনি বলেন, ‘আমি মনে করি, তারা ম্যাচের শুরুতে আমাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবে, তবে পুরো ম্যাচজুড়ে নয়। ফ্রান্সের আক্রমণভাগ ও রক্ষণভাগে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে এবং তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী। তবে আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলব এবং সাহসের সঙ্গে মাঠে নামব।’

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ নিয়ে মূল্যায়ন করতে গিয়ে ইয়ামাল বলেন, ‘স্পেন পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করেছে। আমরা অনেক বেশি ভালো খেলেছি। ওদের গোলটা কিছুটা অপ্রত্যাশিত ছিল, কারণ তখন আমরাই ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম। অনেকেই মনে করতে পারেন আমরা খুব আকর্ষণীয় ফুটবল খেলি না, কিন্তু বাস্তবতা হলো; এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো দলই আমাদের সঙ্গে সমানতালে লড়তে পারেনি।’


বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন ইয়ামাল। এবার তার লক্ষ্য, সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেয়া।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেইমারের সঙ্গে কথার লড়াইয়ে মাতেন নরওয়ে গোলরক্ষক

1

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

4

বেঞ্চে বসেই কাটছে বিশ্বকাপ, অসন্তুষ্ট নেইমার

5

রান্না না করে নাচের ক্লাসে যাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

6

বিশ্বকাপের হাফটাইম শো থেকে শাকিরার আয় ২৪৯ কোটিরও বেশি

7

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

8

ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার, বললেন ক্রীড়

9

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

10

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

11

৬৯ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি

12

আজ বিশ্ব মা দিবস

13

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

14

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার

15

ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব দেশপ্রেমহ

16

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

17

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্ণ করলেন মোস্তাফিজুর রহমান

18

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

19

প্রতিদিন আখরোট খাওয়ার উপকারিতা ও স্বাস্থ্যগুণ

20