অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত



বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অনুমোদনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে জন্য একটি মেমো পাঠানো হয়েছে। সেই মেমোতে উল্লিখিত নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা সার্টিফিকেশন বাতিল করা হতে পারে। খবর রয়টার্সের।

গত ২৪ আগস্ট জারি করা ওই মেমোতে উল্লেখ করা হয়, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অধীনে পরিচালিত ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের’ (এসইভিপি) পর্যবেক্ষণ হচ্ছে, ‘কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (সিপিটি) অনুমোদনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অথচ নিয়ম অনুযায়ী, কেবল পাঠ্যক্রমের অপরিহার্য অংশ হিসেবেই এই সিপিটি দেয়ার বিধান রয়েছে।

মেমোতে আরও বলা হয়, ‘এসইভিপির প্রবিধান পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটি বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে তাদের সার্টিফিকেশন হারাতে পারে।’

এই নির্দেশনা জারির পর লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউসিএলএ) এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেসহ একাধিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু কাজের অনুমোদনের আবেদন স্থগিত রেখেছে।

ইউসিএলএ-র এক মুখপাত্র জানান, ‘সাম্প্রতিক সরকারি নির্দেশনা পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণের সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কিছু কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং অনুমোদন স্থগিত রেখেছে।’

বার্কলে-র আন্তর্জাতিক দপ্তর জানায়, বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগাম পরিকল্পনার অনুরোধ জানিয়ে বলেছে, ‘অদূর ভবিষ্যতে’ নির্দিষ্ট কিছু কাজের জন্য শিক্ষার্থীদের অনুমোদন প্রদান সীমিত করা হবে। তবে ‘ডিগ্রির জন্য বাধ্যতামূলক’ সিপিটি এবং ‘ডক্টরাল ডিসারটেশন ও মাস্টার্স থিসিস রিসার্চ সিপিটি’ অনুমোদন প্রক্রিয়া আগের মতোই স্বাভাবিকভাবে চালু রাখা হবে।

আইসিই-এর মূল অভিভাবক সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে, ‘এই নিয়মাবলীতে নতুন করে কোনও পরিবর্তন আনা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় ও নিয়োগকর্তাদের সতর্ক করে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এই উদার ব্যবস্থার অপব্যবহার আর কোনোভাবেই সহ্য করা হবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

1

রান্না না করে নাচের ক্লাসে যাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

2

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

3

রামিসা হত্যাকাণ্ডে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন

4

মেসির মতো আরেকজন ফুটবলার পেতে ১০০–২০০ বছর অপেক্ষা করতে হবে—

5

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

6

মেসির সঙ্গে ফাইনালে দেখা হলে কি করবেন এমবাপ্পে

7

শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ:

8

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

9

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

10

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ জন হজযাত্রী

11

অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে পাঁচ বাহিনী

12

মমতাকে হারানোর পেছনে হাসিনার হাত রয়েছে

13

লাখ ছাড়াল মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম

14

ঈদযাত্রায় নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ

15

অশ্রুসিক্ত নয়নে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার

16

বিশ্বকাপ ২০২৬ ভাঙতে পারে সব দর্শক রেকর্ড

17

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

18

এটা আমার শেষ বিশ্বকাপ, এটাই শেষ ম্যাচ নয়:রোনালদো

19

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

20