ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হবে। বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তার পাশাপাশি মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, সংগীত, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন এবং গবেষণা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যিক আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিজন হানিফ সংকেত, সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়াবিদ জোবেরা রহমান (লিনু) এবং সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)সহ আরও অনেকে।

এছাড়া প্রতিষ্ঠানিক পর্যায়ে মুক্তিযুদ্ধ, চিকিৎসা, পল্লী উন্নয়ন ও সমাজসেবায় অবদানের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে বিবেচিত। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে। পুরস্কারপ্রাপ্তদের ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

1

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

2

বিশ্ব রাজনীতিতে চীন-রাশিয়া সম্পর্ক স্থিতিশীলতার প্রতীক : পুত

3

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

4

ইরানে শপিং কমপ্লেক্সে আগুনে ৮ জনের মৃত্যু, আহত ৩৬

5

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

6

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন চিপ উন্মোচন করল এনভিডিয়া

7

মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়ন রুট এখন ইরানের হাতে

8

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

9

লাখ হেক্টর জমির ফসল পানির নিচে

10

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্

11

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

12

হরমুজ প্রণালী সচলে যুক্তরাষ্ট্রকে ‘উদার’ শান্তি প্রস্তাব দিল

13

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা নিহত ৪১

14

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

15

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

16

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

17

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

18

ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না : পেজেশকিয়ান

19

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার

20