ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার-কে ঘিরে সম্প্রতি অবসর নেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে বিনোদন অঙ্গনে। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘ভূত বাংলা’ সিনেমার মিশ্র সাফল্যের পর থেকেই এই আলোচনার সূত্রপাত হয়। তবে দীর্ঘ ৩৬ বছরের ক্যারিয়ারে এমন গুঞ্জন এবারই প্রথম শোনা গেলেও, অভিনেতা নিজেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন।

গত বৃহস্পতিবার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অবসর প্রসঙ্গে কথা বলেন অক্ষয় কুমার। তিনি জানান, ভোরবেলা ঘুম থেকে উঠলে মাঝে মাঝে অবসরের কথা মনে হলেও মুহূর্তের মধ্যেই শুটিংয়ের ব্যস্ততা তাকে বাস্তবে ফিরিয়ে আনে। তার ভাষায়, “পাঁচ সেকেন্ডের জন্য মনে হয় অবসর নেব, তারপরই মনে পড়ে যায় সেটে ৩০০ মানুষ অপেক্ষা করছে।”

মজার ছলে তিনি আরও বলেন, অবসর নিলে ঘরে বসে ইলেকট্রিশিয়ানের কাজ, কুকুর হাঁটানো বা বাগান করার মতো কাজ করতে হতে পারে। তাই তার কাছে কাজ চালিয়ে যাওয়াই বেশি স্বস্তিদায়ক বলে মনে হয়। তিনি স্পষ্ট করে বলেন, “আমি অবসর নেব না, সেটাই ভালো।”

পরিবারের সঙ্গে সময় কাটানো প্রসঙ্গে অক্ষয় জানান, একবার বিরতি নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে খুব দ্রুতই পরিবার তাকে আবার কাজে ফেরার কথা মনে করিয়ে দেয়। এ কারণেই কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখাই তিনি বেশি উপভোগ করেন।

অবসর নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এই অভিনেতা বলেন, মানুষ তখনই অবসর নেওয়ার কথা ভাবতে পারে, যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায়। তার মতে, মৃত্যুর আগে পর্যন্ত কাজ চালিয়ে যাওয়াই স্বাভাবিক জীবনধারা হওয়া উচিত।

প্রসঙ্গত, ১৯৯১ সালে ‘সৌগন্ধ’ সিনেমার মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে অভিষেক ঘটে অক্ষয় কুমারের। এরপর তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ১৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘খিলাড়ি’, ‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’, ‘ভুল ভুলাইয়া’, ‘রাউডি রাঠোর’, ‘এয়ারলিফট’ ও ‘কেশরী’র মতো বহু জনপ্রিয় ছবির মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছেন।

সাম্প্রতিক সময়ে তার অভিনীত ‘স্কাই ফোর্স’, ‘হাউসফুল ৫’, ‘জলি এলএলবি ৩’ এবং ‘ভূত বাংলা’ মুক্তি পেয়েছে। গুঞ্জনের অবসান ঘটিয়ে অক্ষয় কুমার জানিয়ে দিলেন, আপাতত অভিনয়ই তার জীবনের মূল কেন্দ্রবিন্দু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা

1

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

2

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

3

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

4

বিশ্বকাপে অনিশ্চিত এদের মিলিতাও

5

মার্কিন হঠকারিতা বন্ধ না হলে কূটনীতি এগোবে না: আরাগচি

6

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

7

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ৩৫ হাজার কোটি বরাদ্দ

8

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

9

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

10

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

11

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

12

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

13

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

14

ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস

15

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

16

বিশ্ব রাজনীতিতে চীন-রাশিয়া সম্পর্ক স্থিতিশীলতার প্রতীক : পুত

17

সারা দেশে হামের সংক্রমণ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

18

অফসাইড বিতর্ক কমাতে নতুন প্রযুক্তির যুগে ফিফা

19

প্রথমবারের মতো ইরানের সঙ্গে যোগাযোগ করল সৌদি

20