অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে

ছবি: সংগৃহীত



সম্পত্তি দান করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার বজায় রাখতে পারবেন—এমন বিধান রেখে সংশ্লিষ্ট আইনের সংশোধনী খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বর্তমানে প্রচলিত ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬’-এ কেউ সম্পত্তি দান করলে সেটির মালিকানা ও ভোগদখলের অধিকার গ্রহীতার কাছে চলে যায়। তবে নতুন সংশোধনী অনুযায়ী, সম্পত্তির মালিকানা হস্তান্তর হলেও দাতা জীবদ্দশায় তা ভোগ ও ব্যবহার করার আইনি অধিকার সংরক্ষণ করতে পারবেন।

মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এ আইন গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার, গুম হওয়া ব্যক্তির সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার একটি সমন্বিত আইনগত কাঠামো প্রতিষ্ঠা করবে বলে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ ছাড়া ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল যুবকের মরদেহ

1

নিয়ন্ত্রণ হারালেন নেইমার: চিৎকার, উসকানি, ব্যঙ্গ

2

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকে

3

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

4

ইউনূসের আমলে মতপ্রকাশের স্বাধীনতায় বিধি-নিষেধ ছিল

5

নির্বাচনী ঝুঁকিতে নেতানিয়াহু

6

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

7

গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোন

8

ভারতীয়দের নিয়ে অপপ্রচারে কঠোর সিঙ্গাপুর

9

চট্টগ্রাম বন্দরে এলো ৬৮ হাজার টন ডিজেল

10

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

11

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তন: ডিসেম্বরেই এসএসসি ও এইচএসসি

12

আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

13

শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

14

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

15

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

16

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন নুসরাত তাবাসসুম

17

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

18

২০ মাসে ধর্ষণ ও নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

19

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

20