ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের যাতায়াত। এরই প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে এবং এ সময় প্রায় ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার (২৩ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।

অন্যদিকে, একই সময়ে সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। যদিও আগের দিনের তুলনায় যানবাহন পারাপার এবং টোল আদায়ে কিছুটা কমতি দেখা গেছে।

এর আগে শুক্রবার (২২ মে) যমুনা সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছিল। সেদিন মোট টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় কমেছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক রাখতে সেতুর উভয় প্রান্তে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি।

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের জন্য যমুনা সেতু অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ মাধ্যম। রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন হাজারো যানবাহন এই সেতু ব্যবহার করে থাকে। ঈদ সামনে রেখে আগামী দিনগুলোতে সেতুতে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

1

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

2

অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

3

ঈদের আগে কমল স্বর্ণের দাম

4

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

5

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ

6

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে

7

৪০ বছর ধরেই শুনছি ফিফা আমাদের জেতাচ্ছে : স্কালোনি

8

মেসিকে নিয়ে কেন আনন্দিত ইয়ামাল

9

নিউজিল্যান্ডকে হারাতে না পেরে ড্র করল ইরান

10

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

11

হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট, বললেন ‘এটা মেনে নেওয়া কঠিন’

12

আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

13

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

14

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

15

চট্টগ্রামে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

16

মার্কিন আটক থেকে মুক্ত ইরানি নাবিকরা এখন পাকিস্তানে

17

রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ

18

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

19

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

20