ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিংয়ের ফলাফল এবার প্রতিফলিত হলো আইসিসি র‍্যাংকিংয়ে। বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা বোলারদের তালিকায় বড় ধরনের উন্নতি করেছেন।

বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‍্যাংকিংয়ে দেখা যায়, এক লাফে ৩২ ধাপ এগিয়ে গেছেন নাহিদ। বর্তমানে ৪৪৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন ৬৪ নম্বরে, যা তার ক্যারিয়ার সেরা অবস্থান।

মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে নাহিদ রানা মাত্র ৩২ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। তার সেই বিধ্বংসী বোলিং স্পেলই মূলত এই উন্নতির পথ তৈরি করেছে।

এদিকে, তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও র‍্যাংকিংয়ে এগিয়েছেন। তিনি ১০ ধাপ উন্নতি করে এখন ৫৮ নম্বরে অবস্থান করছেন। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরে র‍্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন পেসার শরিফুল ইসলাম, যার বর্তমান অবস্থান ৩৯ নম্বর।

অন্যদিকে, ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই ম্যাচে না খেলতে পারায় র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি ৭ ধাপ নিচে নেমে এখন ৫৫ নম্বরে রয়েছেন।

এছাড়া, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও সামান্য অবনমন হয়েছে। দুই ধাপ পিছিয়ে তিনি এখন অলরাউন্ডারদের তালিকায় ৮ নম্বরে অবস্থান করছেন।

সব মিলিয়ে, বাংলাদেশের বোলারদের র‍্যাংকিংয়ে এই পরিবর্তন সাম্প্রতিক পারফরম্যান্সেরই প্রতিফলন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

1

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

2

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে

3

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা

4

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

5

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

6

২০৩০ বিশ্বকাপ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

7

লাল কার্ড বিতর্কে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা কোচ

8

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে

9

নকআউট নিশ্চিত হয়েছে যাদের, অপেক্ষায় যারা

10

জামিন পেলেন বিদিশা

11

১২ বছর পর নকআউটে জার্মানি

12

‘উড়িয়ে দেব পুরো ইরান’ : ট্রাম্প

13

কৃষক কার্ডে ১,০৬২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

14

ডেস্কে বসে একটানা কাজ, বাড়ছে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি

15

ইরান অনুরোধ করেছিল তাই বড় হামলা বন্ধ থাকবে: ট্রাম্প

16

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ৩৫ হাজার কোটি বরাদ্দ

17

পেলের রেকর্ড ভেঙে এবার মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

18

আর্জেন্টিনাকে বরণে লাখো সমর্থকের ঢল, হারের পরেও বীরের সম্মান

19

মেসির বিদায়ের পর অবসরের ইঙ্গিত পারেদেসের

20