ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আতাউর রহমানের দাফন আজ

আতাউর রহমান

দেশের বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান-এর মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর জানাজা শেষে বিকেলে তার মরদেহ শহীদ বেদিতে রাখা হবে, যেখানে সংস্কৃতিপ্রেমী মানুষ ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে মরদেহ রাখা হবে। এর আগে রাজধানীর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই গুণী শিল্পীকে। দেশের নাট্য ও সংস্কৃতি অঙ্গনে দীর্ঘদিনের অবদানের জন্য তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব।

সোমবার (১১ মে) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতাউর রহমান। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নাটক, অভিনয় ও নির্দেশনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন তিনি। তার প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘প্রজাপতি নিবন্ধ’, ‘মঞ্চসারথির কাব্যকথা’, ‘নাটক করতে হলে’, ‘নাট্যপ্রবন্ধ বিচিত্রা’ ও ‘লেখনী’। এছাড়াও টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেও দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করল চীন

1

হরমুজ প্রণালীতে বিশেষ সাবমেরিন মোতায়েন করল ইরান

2

বর্ণবাদী মন্তব্য ঘিরে বিতর্কে ট্রাম্প

3

উচ্চ মূল্যস্ফীতির চাপে কমেছে পশু কোরবানি

4

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

5

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

6

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

7

বিপাকে ইনফান্তিনো, প্রতিবাদ জানিয়ে ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টার প

8

বিশ্বকাপের রেফারি কীভাবে ঠিক করা হয়? জেনে নিন

9

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

10

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

11

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

12

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

13

দীর্ঘতম মোতায়েন শেষে ফিরছে ইউএসএস ফোর্ড

14

৭ গোল দিল তৌসিফের আর্জেন্টিনা

15

হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

16

শুধু ইরানের নয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সব মুসলমানের শত্রু: খাম

17

ঘটনা অনেক দেরিতে জানলাম

18

এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি

19

আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার

20