অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

ছবি: সংগৃহীত


 
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াই। এর মধ্যে আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক সামিয়া আফরিন।

চিকিৎসার প্রয়োজনে এবার চুল হারিয়েছেন তিনি। তবে ন্যাড়া মাথার নতুন এই অবয়ব নিয়ে মন খারাপ নয়, বরং নিজেকে নতুনভাবে গ্রহণ করার সাহস দেখালেন সামিয়া।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যাড়া মাথার একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে চশমা পরা সামিয়ার মুখে ছিল স্বাভাবিক আত্মবিশ্বাস।

সেই ছবির সঙ্গে নিজের বর্তমান সময় ও অনুভূতির কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

সামিয়া লেখেন, ‘কখনো ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে- যখন আমার মাথাটা আবার পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না।

কিন্তু বড় হয়ে কোনো বিশেষ কারণ ছাড়া এভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’

তবে এই পরিবর্তনকে নেতিবাচকভাবে না দেখে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। তিনি বলেন, ‘জীবনে কিছু কিছু বিষয় আমাদের পছন্দের নয়, কিন্তু মেনে নিতে হয়। কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু সেগুলোও গ্রহণ করতে হয়। আর আমি সেটাই করছি- নিজের এই নতুন রূপকে গ্রহণ করছি, মেনে নিচ্ছি এবং আপন করে নিচ্ছি।’

সামিয়ার উপলব্ধি, সৌন্দর্য কেবল আয়নায় দেখা কোনো বিষয় নয়। নিজের প্রতি ভালোবাসা ও নিজের বাস্তবতাকে গ্রহণ করতে পারার মধ্যেই প্রকৃত সৌন্দর্য।

তিনি লেখেন, ‘চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। এই নতুন চেহারাটাও তাই আমার জীবনের একটা গল্প। একটা কঠিন সময়ের গল্প, কিন্তু একই সঙ্গে সাহস, গ্রহণযোগ্যতা আর নিজের প্রতি ভালোবাসারও গল্প।’

সবশেষে নিজের বর্তমান অবস্থা নিয়েও ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন সামিয়া। তার ভাষায়, ‘হ্যাঁ, আমি ন্যাড়া মাথায় আছি এবং নিজের এই আমিকে নিয়ে আমার কোনো সংকোচ নেই। আমার জীবনের প্রতিটি রূপের জন্যই আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ, এই সময়টাও একদিন পেরিয়ে যাবে।’

উল্লেখ্য, ক্যান্সারের সঙ্গে সামিয়ার লড়াই অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যান্সার জয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয় এবং পরীক্ষায় চতুর্থ স্টেজের কথা জানা যায়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর ক্যান্সারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশনের মাধ্যমেও কাজ শুরু করেন।

তবে প্রায় তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বার ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। পরে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। আর সেই চিকিৎসারই অংশ হিসেবে এবার চুল হারিয়েছেন সামিয়া। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাম খাওয়ার পর এড়িয়ে চলুন এই ৪ খাবার

1

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

2

এইচএসসি ২০২৬ পরীক্ষা নিয়ে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

3

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা

4

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

5

‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’, বললেন কেয়া পায়েল

6

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

7

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ন্যাটো মিত্রদের বৈঠক

8

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চীনের সতর্কবার্তা

9

হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে হেনস্তা

10

জার্মান গণিতবিদকে পরের বিশ্বকাপে চেষ্টা করতে বলে নেইমারের খো

11

সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক

12

শিক্ষকদের পে-স্কেল নিয়ে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

13

আর্জেন্টিনাকে বরণে লাখো সমর্থকের ঢল, হারের পরেও বীরের সম্মান

14

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্র

15

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

16

ফিফার হাইড্রেশন ব্রেকে অতিরিক্ত আয় নেই: ইনফান্তিনো

17

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

18

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

19

হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

20