ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যে ইরানের কৌশলগত চাবাহার বন্দর উন্নয়ন প্রকল্প নিয়ে নতুন করে কূটনৈতিক জটিলতায় পড়েছে ভারত। এই প্রকল্প ঘিরে এখন একদিকে ভারত, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরান—তিন পক্ষের মধ্যে আলোচনা তীব্র হয়েছে।

সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি এই প্রকল্পের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে। গত ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।

এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চাবাহার বন্দর ইস্যুতে ভারত এখন একইসাথে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আলোচনার গতি কমিয়ে দিচ্ছে।

চাবাহার বন্দরে ভারতের আগ্রহ নতুন নয়। ২০১৬ সালের মে মাসে ভারত ও ইরানের মধ্যে এই বন্দর উন্নয়ন নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগেই, ২০১২ সাল থেকে প্রকল্পটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। যদিও ২০১৮ সালে ভারত বিশেষ ছাড় পায়, যা তাকে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করে।

এই বন্দরের কৌশলগত গুরুত্ব ভারতের জন্য অনেক বেশি। কারণ, চাবাহার হয়ে ভারত সরাসরি আফগানিস্তান, মধ্য এশিয়া এবং রাশিয়ার সাথে বাণিজ্যিক সংযোগ স্থাপন করতে পারে—যা পাকিস্তানকে পাশ কাটিয়ে বিকল্প বাণিজ্যপথ তৈরি করে।

তবে গত বছর যুক্তরাষ্ট্র সেই বিশেষ ছাড় বাতিল করে দেয় এবং পরে সীমিত সময়ের জন্য পুনর্বহাল করলেও এখন সেটির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে নতুন করে আইনি ও কূটনৈতিক জটিলতার মুখে পড়েছে পুরো প্রকল্পটি।

বর্তমান পরিস্থিতিতে চাবাহার বন্দর শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং এটি পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির কৌশলগত প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কী ছিল সেই ব্যাগে?

1

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

2

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

3

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

4

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

5

স্টার সিনেপ্লেক্সে ৪ বাংলা সিনেমা নিয়ে সামার ফেস্ট

6

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

7

গর্ভধারণের জন্য সঠিক সময় কোনটি? জেনে নিন

8

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

9

ফুটবলার পরিচয়ের ঊর্ধ্বে এক মানবিক মেসি

10

পরকীয়ার সন্দেহে দিনভর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, গ্রেপ্তার স্

11

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় আহত নারী ৪ দিন পর মারা গেলেন

12

তোপের মুখে পড়ে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল

13

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

14

মেসির ৮৫ ফুট ভাস্কর্য উন্মোচন

15

আমেরিকা ছেড়ে আসা মোটেও সহজ ছিল না: মেগান মার্কেল

16

ফল রপ্তানিতে ১১ মাসে আয় ১২ কোটি ডলার ছাড়ালো

17

ভূমিকম্পের সময় পড়ার দোয়া ও আমল

18

বিশ্বকাপে আরও উন্নতি দরকার ব্রাজিলের: ভিনিসিয়ুস জুনিয়র

19

মহানাটকীয় জয়ে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

20