মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিব ওয়াহিদের গান
ডেস্ক রিপোর্টার
প্রকাশ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৯ পিএম |অনলাইন সংস্করণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি দেখা যায়।
ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান ‘মহাজাদু’। ভিডিওটি প্রকাশের পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে গানটি ব্যবহার করা হয়েছে—এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না হাবিব ওয়াহিদ। পরে ভিডিওটি দেখে তিনি নিজেই বিস্মিত হন বলে জানান।
বুধবার (২৪ জুন) এ প্রসঙ্গে হাবিব বলেন, সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন পরিচিতজনের পাঠানো লিংক দেখে ভিডিওটি দেখেন তিনি। ভিডিওতে নিজের গান শুনে তিনি অবাক ও আনন্দিত হন।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরের ভিডিওতে আমার গান ব্যবহার করা হয়েছে, এটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়। একই সঙ্গে আমি ভীষণ অনুপ্রাণিত বোধ করছি।”
হাবিব জানান, এই গান ব্যবহারের বিষয়ে তার সঙ্গে আগে কোনো যোগাযোগ করা হয়নি। তিনি নিজেও বিষয়টি দেখে অবাক হয়েছেন।
তার ধারণা, ভিডিও নির্মাতাদের কাছে গানটি ভালো লাগার কারণেই এটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দীর্ঘমেয়াদি সংঘাতেও প্রস্তুত ইরান
1
ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা
2
‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস
3
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমান
4
ভাওয়াল জাতীয় উদ্যানে বন কেটে ভাগাড় নির্মাণ
5
কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা
6
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, পেল সুইজারল্যান্ডকে
7
নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা
8
পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে
9
আর্জেন্টিনাবিরোধী বক্তব্য দিলেই প্রবেশে নিষেধাজ্ঞা, ভিসা হবে
10
ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি
11
জাতিসঙ্ঘে নতুন নেতৃত্বের বার্তা দিলেন মারিয়া এসপিনোসা
12
ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে জাদুঘর গড়ার পরিকল্পনা ইরানের
13
মেসি মানুষ নন, ফুটবলের এলিয়েন
14
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
15
শৈশবের ক্লাব সান্তোসে নেইমারের সম্মানে ভাস্কর্য উন্মোচন
16
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
17
১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করল চীন