অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

ছবি: সংগৃহীত



বিশ্বকাপ ফাইনাল শেষে মারামারিতে জড়ানোয় বড় ধরনের শাস্তির মুখে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন।

তবে এই শাস্তি এড়ানোর একটি সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেই সেই শাস্তি এড়াতে পারবে পারেদেস।

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশির পর আর্জেন্টিনা ও স্পেনের কয়েকজন ফুটবলার হাতাহাতিতে জড়িয়ে পড়েন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকে লাথি ও ধাক্কা দেন। পরে গাভিকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার নামও উঠে এসেছে।

প্রথমে দাবি করা হয়েছিল, ম্যাচ শেষে পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে। তবে পরে জানা যায়, মাঠে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর পুরো ঘটনার তদন্ত শুরু করে ফিফা।

দ্য মিররের প্রতিবেদন অনুযায়ী, ফিফার ডিসিপ্লিনারি কোডের ১৪ নম্বর অনুচ্ছেদে প্রতিটি সহিংস আচরণের জন্য ন্যূনতম তিন ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে। তদন্তে পারেদেসের বিরুদ্ধে তিনটি পৃথক অভিযোগ প্রমাণিত হলে মোট নয় ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি। 

ফিফা চাইলে ডিসিপ্লিনারি কোডের ৭০ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে সেই শাস্তিকে বিশ্বব্যাপী সব ধরনের ফুটবলে কার্যকর করতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

1

ফুটবল ঈশ্বরের প্রতি প্রতিপক্ষেরও অন্তহীন ভালোবাসা

2

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

3

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ মরক্কোর

4

ইতিহাসে নতুন রেকর্ড বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম

5

নতুন গান নিয়ে ফিরছেন ঈশিতা

6

হবিগঞ্জে ছাত্রনেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

7

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

8

এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের আহ্বান তথ্য প্রতিমন

9

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন

10

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

11

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

12

ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন

13

গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস

14

বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ

15

বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা হাবিবার নাম এখন জুবাইদা

16

ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করলো ইংল্যান্ড

17

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

18

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

19

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

20