ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষকের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। রবিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এসব চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা বৈশ্বিক মানের শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

উপাচার্য আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তৃতীয় ভাষা শিক্ষার প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানি, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ এবং ফরাসি ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে।

এই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে একটি মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে ভাষা শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কার্যক্রমও চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণের এই উদ্যোগ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় দক্ষতা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেট ফুয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা

1

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

2

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

3

চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরলেন ট্রাম্প

4

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ

5

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

6

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

7

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, শিগগিরই সাক্ষাত

8

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

9

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

10

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করল ইরান

11

আবারও পোশাক নিয়ে প্রশ্নের মুখে জেলেনস্কি, প্রতিক্রিয়ায় যা বল

12

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

13

রোনালদোর বান্ধবী জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স

14

পেনাল্টি মিসে রাগ হলেও ভুল শুধরে নিলেন মেসি

15

দিল্লিতে পুতিন-মোদি বৈঠক, যা আলোচনা হলো

16

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

17

ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী

18

বিশ্বকাপের রেফারি কীভাবে ঠিক করা হয়? জেনে নিন

19

যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আ

20