অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভাগ্য নয়, ছোট দলের সাফল্যের পেছনে অন্য কিছু

ছবি: সংগৃহীত



বিশ্বকাপে বড় দলগুলোকে জোরালো ধাক্কা দিয়েছে ছোট দলগুলো। স্পষ্ট ব্যবধান ঘুচিয়ে চোখে চোখে রেখে লড়াই করেছে নবাগত কেপ ভার্দে, কুরাসাওরা। কেপ ভার্দে আরেক কাঠি সরেস। ইতিহাস রচনা করে পৌঁছে গেছে নকআউট পর্বে।

চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বে অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েছে কেপ ভার্দে, ঘানা, কুরাসাও ও দক্ষিণ আফ্রিকা পয়েন্ট অর্জন করেছে স্পেন, ইংল্যান্ড, ইকুয়েডর ও দক্ষিণ কোরিয়ার মতো দলের বিপক্ষে। এসব কি শুধুই ভাগ্য, নাকি পরিকল্পিত কৌশলের ফল?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্লেষণে উঠে এসেছে, এসব চমকের পেছনে মূল ভূমিকা রেখেছে দলগুলোর নিখুঁত রক্ষণাত্মক পরিকল্পনা, শৃঙ্খলা এবং সঠিক সময়ে পাল্টা আক্রমণ।

সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেকেই স্পেনের মতো দলের সঙ্গে গোলশূন্য ড্র করে সবাইকে চমকে দেয় আফ্রিকার ছোট দেশটি। ম্যাচজুড়ে ৪-৫-১ ফরমেশনে রক্ষণ সাজিয়ে মাঝমাঠ ও ডিফেন্সের মধ্যকার দূরত্ব খুব কম রেখেছিল তারা। ফলে স্পেনের খেলোয়াড়রা মাঝমাঠে জায়গা তৈরি করতে পারেনি।

স্পেন বারবার নিজেদের অর্ধে বল ফিরিয়ে কেপ ভার্দের খেলোয়াড়দের ওপরে তুলে আনতে চাইলেও সেই ফাঁদে পা দেয়নি তারা। নিজেদের অবস্থান ধরে রেখে প্রতিপক্ষকে উইং দিয়ে খেলতে বাধ্য করে কেপ ভার্দে। এতে স্পেনের স্বাভাবিক পাসিং ফুটবল অনেকটাই ভোঁতা হয়ে যায়।

কেপ ভার্দে স্পেনকে থামিয়েই ক্ষান্ত দেয়নি। স্পেনের মতো আরেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে রুখে দিয়েছে তারা। ড্র করেছে সৌদি আরবের সঙ্গে, যারা গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়েছে। জয় না পেলেও অপরাজিত থেকে ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত করেছেন কেপ ভার্দে।

কেপ ভার্দের কৌশল ব্যবহার করে ইংল্যান্ডের বিপক্ষে সফল হয় ঘানা। থমাস টুখেলের দল বলের দখল রাখলেও ঘানার কমপ্যাক্ট ৪-৫-১ রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয়। মাঝমাঠে কোনো ফাঁকা জায়গা না থাকায় ইংল্যান্ডকে বারবার পাস কিংবা লম্বা বল খেলতে হয়েছে।

ছোট দলগুলোর আরেকটি বড় অস্ত্র ছিল গোল-কিক থেকেই পরিকল্পিত বিল্ডআপ। গোলরক্ষকের কাছ থেকে সরাসরি লম্বা বল না খেলে ছোট ছোট পাসে প্রতিপক্ষকে ওপরে টেনে এনে পরে লম্বা পাসে আক্রমণ গড়ে তুলেছে কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা ও ইরাক। এতে প্রতিপক্ষের হাই প্রেস ভেঙে দ্রুত আক্রমণে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ৩১ শতাংশ বলের দখল রেখেও ১৪টি শট নেয় দক্ষিণ আফ্রিকা, যেখানে প্রতিপক্ষ নিতে পারে মাত্র ৭টি। হাই প্রেস ভেঙে দ্রুত পাল্টা আক্রমণই তাদের জয়ের ভিত্তি গড়ে দেয়।

ফুটবল দলীয় খেলা হলেও কখনও কখনও একজন ব্যক্তি পার্থক্য গড়ে দেন। স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্স কিংবা কুরাসাওয়ের এলয় রুমের রেকর্ড ১৫টি সেইভ প্রমাণ করেছে, বড় মঞ্চে কোনো ব্যক্তি বিশেষও ব্যবধান গড়ে দিতে পারে।

আধুনিক ফুটবলে শুধু তারকাসমৃদ্ধ দলই নয়, সঠিক কৌশল, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস থাকলে অপেক্ষাকৃত ছোট দলও বিশ্বকাপের বড় শক্তিগুলোকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে—এবারের বিশ্বকাপ এখন পর্যন্ত এমন বার্তাই দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

1

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

2

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

3

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

4

প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ৩

5

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

6

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

7

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

8

ফিটনেস নিয়ে প্রশ্নে সাংবাদিককে পাল্টা জবাব রোনালদোর

9

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

10

জাতীয় সংসদে ১২টি বিল পাস

11

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

12

যুক্তরাষ্ট্রের উসকানিতে ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা

13

তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করল সুইডেন

14

ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই লামিনে ইয়ামাল

15

তুমি চিরকালের জন্য এক নম্বর: মেসিকে স্প্যানিশ তারকা গ্যাভি

16

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

17

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪,৬৩

18

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

19

হরমুজ প্রণালী সচলে যুক্তরাষ্ট্রকে ‘উদার’ শান্তি প্রস্তাব দিল

20