অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

ছবি: সংগৃহীত



বয়স ৩০ পেরোতে না পেরোতেই মাথার চুল সাদা হয়ে যাওয়া এখন আর বিরল ঘটনা নয়। অনেকেই এই সমস্যাটিকে কেবল মানসিক চাপ কিংবা বংশগত কারণ বলে ধরে নেন।

কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, অকালে চুল পাকার পেছনে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি একটি বড় ভূমিকা পালন করে।
আমাদের চুলের স্বাভাবিক রং বজায় রাখে ‘মেলানিন’ নামক একটি উপাদান। শরীরে কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব হলে মেলানিনের উৎপাদন কমে যায়, যার ফলে চুল তার প্রাকৃতিক রং হারিয়ে ধূসর বা সাদা হতে শুরু করে।

চুলের রং ও স্বাস্থ্য ধরে রাখতে যেসব উপাদানের ঘাটতি দায়ী:

ভিটামিন বি১২ : প্রাণিজ খাবারে পাওয়া এই ভিটামিনটি কমে গেলে চুলের স্বাস্থ্য দ্রুত খারাপ হতে থাকে এবং চুল পাকার প্রবণতা বাড়ে।

কপার ও জিংক : চুলে মেলানিন তৈরি এবং চুলের কোষ সুস্থ রাখার জন্য কপার ও জিংক অপরিহার্য। এগুলোর অভাবে চুল দ্রুত রং হারায়।

আয়রন ও ফেরিটিন : ফেরিটিন হলো শরীরে আয়রন জমা রাখার ভাণ্ডার। এই দুইটির অভাবে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছানো ব্যাহত হয়, যা চুল পাকার অন্যতম কারণ।

অতিরিক্ত মানসিক চাপ : দুশ্চিন্তার ফলে নির্গত স্ট্রেস হরমোন চুলের রং উৎপাদনকারী ‘মেলানোসাইট’ কোষগুলোকে স্থায়ীভাবে নষ্ট করে দেয়।

পরামর্শ :
শুধু সাদা চুল দেখেই নিজে নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে, চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করানো উচিত। শরীরে কোন ভিটামিন বা খনিজের ঘাটতি রয়েছে তা নিশ্চিত হয়ে সেই অনুযায়ী চিকিৎসা শুরু করা প্রয়োজন।

সূত্র : আনন্দবাজার


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেট বোর্ডে মন্ত্রীদের সন্তান, আবার জুলাই জাদুঘরের সভাপতি

1

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

2

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

3

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

4

প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কানাডা

5

মাতাল অবস্থায় সিংহের খাঁচায় যুবক, তারপর যা ঘটল

6

ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপে গোলের শীর্ষে জার্মানি

7

মেসির ছেলে থিয়েগোতেই ২০৩০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্

8

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

9

মাতৃত্বে নারীর মস্তিষ্কে ঘটে বিস্ময়কর পরিবর্তন

10

ধানমন্ডি-৩২ এ জামায়াতের বিক্ষোভ মিছিল

11

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

12

শান্তিরক্ষায় ১৭৫ বাংলাদেশি শহীদ, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্

13

বাংলাদেশ-তুরস্ক যৌথ কমিটি: নতুন সহযোগিতার সূচনা

14

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

বিশ্বকাপের গান নিয়ে ফিরছেন আরমান খান

17

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

18

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

19

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

20