ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

ফাইল ছবি

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দল। দলটি ঘোষণা করেছেন কোচ মরিসিও পোচেত্তিনো। ঘোষিত স্কোয়াডে একাধিক চমক এবং নতুন মুখ জায়গা পেয়েছে।

দলে সবচেয়ে আলোচনায় রয়েছে গিও রেইনা, জো স্ক্যালি এবং আলেহান্দ্রো জেনডেয়াসের অন্তর্ভুক্তি। বিশেষ করে ক্লাব ফুটবলে কম খেলার সুযোগ পাওয়ার পরও রেইনাকে দলে রাখা নিয়ে অনেকের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে। কোচ পোচেত্তিনো তার সৃজনশীলতা এবং আক্রমণাত্মক দক্ষতার কারণে তাকে বিবেচনায় নিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে ক্লাব আমেরিকার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা জেনডেয়াস সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন। শেষ পাঁচ ম্যাচে তার চার গোল ও দুটি অ্যাসিস্ট তাকে দলে জায়গা করে দিয়েছে।

প্রত্যাশা অনুযায়ী দলে জায়গা ধরে রেখেছেন দলের অভিজ্ঞ তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ, ওয়েস্টন ম্যাককিনি এবং টাইলার অ্যাডামস। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মোট ১৩ জন খেলোয়াড়।

ইনজুরির কারণে টানার টেসম্যান শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন। পেশীর সমস্যায় ভুগছেন তিনি বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। দলটি নিয়ে সমর্থকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

1

নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া

2

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দা

3

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা

4

ফোনে কথা হয়েছে, মেসি আমাকে নিজের সই করা জার্সি পাঠাবে

5

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

6

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

7

আলজেরিয়াকে ৩-০ গোলের হারিয়েছে আর্জেন্টিনা

8

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

9

আবু সাঈদ হত্যা মামলার আসামিরা ট্রাইব্যুনালে, সরাসরি সম্প্রচা

10

দিল্লি ইমিগ্রেশনে বাংলাদেশ উপদেষ্টাকে বাধা

11

গরমে ফুচকা খাওয়া কি নিরাপদ

12

থার্ড টার্মিনাল চালুতে ১৬ ডিসেম্বরের লক্ষ্য অনিশ্চিত

13

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

14

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

15

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে

16

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৬ জনের মৃত্যু

17

হরমুজ প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা ইরান-ওমানের

18

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু : ধর্মমন্ত্রী

19

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

20