ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিটনেস নিয়ে প্রশ্নে সাংবাদিককে পাল্টা জবাব রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম সফল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফি এখনও অধরা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামতে যাচ্ছেন পর্তুগিজ অধিনায়ক। তবে টুর্নামেন্ট শুরুর আগে তার বয়স ও ফিটনেস নিয়ে আলোচনা-সমালোচনারও শেষ নেই।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রোনালদোর শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। জবাবে আত্মবিশ্বাসী রোনালদো পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “শারীরিকভাবে? আমি ভালো আছি। আপনি কি ম্যাচগুলো দেখেননি?” তার এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল মহলে আলোচনার জন্ম দিয়েছে।

৪১ বছর বয়সেও গোল করার দক্ষতায় কোনো ঘাটতি দেখা যাচ্ছে না রোনালদোর পারফরম্যান্সে। সৌদি প্রো লিগের ২০২৫-২৬ মৌসুমে আল-নাসরের জার্সিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ৩০ ম্যাচে ২৮ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন রোনালদো। তার মতে, প্রস্তুতি পর্ব ছিল কঠিন এবং পরিশ্রমসাধ্য, তবে দল নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করেছে। প্রস্তুতি ম্যাচগুলোতে খেলোয়াড়দের পারফরম্যান্সেও তিনি ইতিবাচক দিক দেখছেন।

রোনালদো বলেন, প্রস্তুতি ভালো হলেও আসল পরীক্ষা শুরু হবে প্রথম ম্যাচ থেকে। তার ভাষায়, টুর্নামেন্টের চাপ যখন বাস্তবভাবে অনুভূত হবে, তখনই প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় পাওয়া যাবে।

বিশ্বকাপের মঞ্চে পর্তুগালের সবচেয়ে বড় ভরসা হিসেবে আবারও দেখা হচ্ছে রোনালদোকে। অভিজ্ঞতা, নেতৃত্ব এবং গোল করার সামর্থ্য দিয়ে দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে প্রস্তুত এই কিংবদন্তি ফুটবলার। এবার তার লক্ষ্য একটাই—অধরা বিশ্বকাপ শিরোপা জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা ঘোচানো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির অবসর ঠেকাতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান

1

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

2

আসামিদের গ্রেপ্তার জরুরি বলছেন আইনজীবী

3

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

4

‘আমাকে অসম্মান করবেন না’ মেসির সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন র

5

এমবাপ্পের হ্যাটট্রিক দেখে মরিনিও বললেন, ‘অবিশ্বাস্য’

6

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

7

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ

8

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

9

৩৬ বছরের মধ্যে ব্রাজিলের সবচেয়ে বাজে বিশ্বকাপ

10

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

11

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

12

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের

13

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

14

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

17

এখন আর কেউ জিজ্ঞেস করবে না, কেপ ভার্দে কোথায়?

18

জাতীয় দল থেকে অবসর নিলেন মেসি

19

মাতাল অবস্থায় সিংহের খাঁচায় যুবক, তারপর যা ঘটল

20