ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, দক্ষতাভিত্তিক এবং কর্মমুখী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশের আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। শুধু প্রথাগত শিক্ষার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষার বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এখন সময়ের দাবি। সবাইকে কেবল উচ্চশিক্ষার দিকে ধাবিত করলে কর্মসংস্থানের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

পাবলিক পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের নেওয়া নতুন পদক্ষেপের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ার ফলে এখন থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শাস্তির আওতায় আনা হবে।

তিনি আশা প্রকাশ করেন, কারিগরি শিক্ষার বিস্তার, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং পরীক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শিক্ষা খাত আরও শক্তিশালী ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

1

ইরান আলোচনায় সপ্তাহের শেষেই অগ্রগতি হতে পারে : ট্রাম্প

2

রামিসা হত্যা মামলায় আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

3

একটা সিংহ কখনো ভেড়ার মতামত কে গুরুত্ব বা পাত্তা দেয় না: ২০১

4

বিশ্বকাপে লোগো ঢেকে আলোচনায় জিলেটের অভিনব কৌশল

5

ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ

6

ভাওয়াল জাতীয় উদ্যানে বন কেটে ভাগাড় নির্মাণ

7

‘কৃষক কার্ড’ নিয়ে বিএনপির পরিকল্পনা, যা বললেন রিজভী

8

অধিনায়ক মেসির বিদায়ে ভেঙে পড়েছেন বিশ্বকাপজয়ী সতীর্থরা

9

ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

10

রাশিয়ার ‘শাহেদ ড্রোন’ রুখতে মরিয়া ইউক্রেন

11

আপিলেও বাতিল মনিরা শারমিন-এর মনোনয়নপত্র

12

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

13

বিশ্বকাপে অনিশ্চিত এদের মিলিতাও

14

মার্কিন আটক থেকে মুক্ত ইরানি নাবিকরা এখন পাকিস্তানে

15

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

16

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

স্পেনকে রুখে দিয়ে এক রাতেই ৪৯ লাখ ফলোয়ার ভোজিনহার

19

শিবির আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে চাচ্ছে : রাশেদ খান

20