অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতায় বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত


 আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল শুরুর বিষয়ে নতুন করে সংশয় তৈরি হওয়ায় সোমবার (২৮ জুন) আন্তর্জাতিক বাজারের প্রধান মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম প্রায় ০.৯ শতাংশ বেড়েছে।

আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে ব্রেন্ট ফিউচার্সের দাম জিএমটি ০৩:৩০টা পর্যন্ত প্রতি ব্যারেলে ৭৩.২১ ডলারে দাঁড়ায়, যা গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের দিনের চেয়ে ১২৭ সেন্ট বেশি। খবর আলজাজিরার।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে আন্তর্জাতিক আর্থিক ব্রোকারেজ ও গবেষণা প্রতিষ্ঠান আইজি-এর বাজার বিশ্লেষক ফ্যাবিয়ান ইপ আলজাজিরাকে বলেন, ‘আজ সকালে ব্রেন্টের আংশিক মূল্যবৃদ্ধি মূলত এমন একটি বাজারের প্রতিফলন, যা সম্ভবত যুদ্ধবিরতির আশায় একটু বেশিই দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে।’

ফ্যাবিয়ান ইপ আরও বলেন, ‘যুদ্ধবিরতির লক্ষ্যে সমঝোতা স্মারক এবং চলমান হামলা সত্ত্বেও যুদ্ধের সময় বেড়ে যাওয়া তেলের দাম প্রায় আগের অবস্থায় চলে এসেছিল। বৃহস্পতিবার একটি বাণিজ্যিক জাহাজে হামলা বাজারকে বাস্তবতার মুখোমুখি করে এবং এই সপ্তাহান্তের পাল্টাপাল্টি হামলা সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’

সোমবার সকালে এশিয়ার শেয়ারবাজারগুলোতে মিশ্র প্রবণতা দেখা গেছে; টোকিও এবং সিউলের বাজারে পতন হয়েছে, অন্যদিকে হংকং ও তাইপের বাজারে প্রবৃদ্ধি দেখা গেছে।

জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ প্রায় ০.৭ শতাংশ নিচে নেমেছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোসপি ১.৯ শতাংশ কমেছে।

উদীয়মান প্রযুক্তিতে টেক কোম্পানিগুলোর বিশাল বিনিয়োগ শেষ পর্যন্ত লাভজনক হবে কি না—তা নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারের সাথে যুক্ত জাপানি এবং কোরিয়ান শেয়ারগুলোতে সবচেয়ে বড় পতন লক্ষ্য করা গেছে।


জাপানি টেক জায়ান্ট সফটব্যাংক গ্রুপ প্রায় ৫ শতাংশ কমেছে, অন্যদিকে সেমিকন্ডাক্টর পরীক্ষার সরঞ্জাম তৈরির প্রধান প্রতিষ্ঠান অ্যাডভানটেস্ট কর্পোরেশন-এর শেয়ারের দর ৩.৭ শতাংশ কমেছে।

দক্ষিণ কোরিয়ার মেমরি চিপ জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স এবং এসকে হাইনিক্স যথাক্রমে প্রায় ৫ শতাংশ এবং ৪ শতাংশ কমেছে। তবে হংকংয়ের প্রধান সূচক হ্যাং সেং এবং তাইওয়ানের তাইএক্স উভয়েরই উন্নতি হয়েছে, যা যথাক্রমে ২.২ শতাংশ এবং ১.৪ শতাংশ বেড়েছে।

এ প্রসঙ্গে আইজি-এর ফ্যাবিয়ান ইপ বলেন, ‘ত্রৈমাসিকের শেষে এসে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বিক্রির চাপ আরও বাড়িয়ে দিচ্ছে, কারণ বিনিয়োগকারীরা একটি অসাধারণ সময় পার করার পর তাদের লাভ নিশ্চিত করছেন। এই বছর কোসপি প্রায় ৯৫ শতাংশ এবং নিক্কেই ৩৭ শতাংশ বেড়েছে। তবে মূল উদ্বেগটি হলো, এআই-এর এই জোয়ার টেকসই আয়ের প্রবৃদ্ধি বজায় রাখতে পারবে কি না।’

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শুক্র ও শনিবার ইরানের বিরুদ্ধে হামলার ঘোষণা দিয়েছে। হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কথা উল্লেখ করে তারা এই পদক্ষেপ নেয়। উল্লেখ্য, শান্তিকালীন সময়ে এই প্রণালিটি বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ বাণিজ্যের পথ হিসেবে ব্যবহৃত হয়।

এই হামলার জবাবে বাহরাইন এবং কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার গভীর রাতে একাধিক গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরান তাদের হামলা বন্ধ করতে এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।

অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের দোহায় উভয় পক্ষ আলোচনায় বসবে।

ইরান অবশ্য হামলা বন্ধের এই কথিত চুক্তি বা পরিকল্পিত আলোচনার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।


গত ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন, কিন্তু বৈরিতা বৃদ্ধি এবং চুক্তির আলোকে ইরানের অবরুদ্ধ অর্থ ছাড়ের বিষয়ে মতবিরোধের কারণে চুক্তিটি বারবার চাপের মুখে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় কনসার্টে মাতাবেন রুনা লায়লা

1

হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণে ইরান

2

অফিস পলিটিক্স থেকে বাঁচার ৬ কার্যকর উপায়

3

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

4

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

5

২৪ ম্যাচে ২৭ ফ্লাইট, ইনফান্তিনোর সফর ঘিরে প্রশ্ন

6

মেসিকে ঘুম পাড়িয়ে রাখতে চায়, ইংল্যান্ডের হুঙ্কার

7

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

8

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন চিপ উন্মোচন করল এনভিডিয়া

9

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অ

10

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

11

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

12

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্

13

৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

14

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

15

নতুন ঠিকানায় নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনিয়ো

16

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

17

বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য

18

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

19

স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড

20