ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়

প্রতীকী ছবি

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হবে। এর আগে সকাল ৮টা থেকে প্রস্তুতিমূলক কার্যক্রম চলবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে গিয়ে ইউ-টার্ন নেবে। এরপর রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ পার হয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হবে। বাংলা একাডেমির সামনে দিয়ে আবার চারুকলা অনুষদে ফিরে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটবে।

অংশগ্রহণকারীরা শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। শোভাযাত্রা চলাকালীন অন্যান্য প্রবেশপথ ও সংলগ্ন সড়ক বন্ধ থাকবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আশপাশ দিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং অংশগ্রহণকারীদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এবারের বৈশাখী শোভাযাত্রায় লোকঐতিহ্যের প্রতীক হিসেবে পাঁচটি মোটিফ থাকবে—মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। এগুলো যথাক্রমে শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপন করা হবে। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, ‘এসো হে বৈশাখ’ ও দেশাত্মবোধক গান শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলবে। এছাড়া ২০০ জন শিক্ষার্থী বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন।

নির্দেশনা অনুযায়ী, পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোশ পরে প্রবেশ করা যাবে না এবং ব্যাগ বহন নিষিদ্ধ থাকবে। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে প্রদর্শন করা যাবে। ইংরেজি প্ল্যাকার্ড, বেলুন, ফেস্টুন উড়ানো এবং আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রিও নিরুৎসাহিত করা হয়েছে।

শোভাযাত্রা চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। রাজু ভাস্কর্যের পেছনের গেট, ছবির হাট গেট এবং বাংলা একাডেমির কালী মন্দির সংলগ্ন গেট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

2

মন্তেশ্বরে বড় ব্যবধানে হারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

3

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অ

4

২০ বছর অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণ

5

দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছ

6

৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

7

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

8

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

9

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

10

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

11

ইরানের সাথে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প

12

আজ বিশ্ব মা দিবস

13

হজে গিয়ে মৃত্যু নিয়ে হাদিসে কী বলা আছে

14

ইরানের বদলে বিশ্বকাপে খেলতে রাজি নয় ইতালি

15

পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান

16

ইসরাইলের নতুন আমদানি কড়াকড়িতে গাজায় তীব্র খাদ্য সংকট

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

19

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

20