ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

ছবি: সংগৃহীত।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ইতালির মনোমুগ্ধকর পরিবেশে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা এবং ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। তাদের বিয়ে ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

গত ৩১ মে লন্ডনের ঐতিহাসিক ওল্ড ম্যারিলিবোন টাউন হল-এ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। পরে ৬ জুন ইতালির সিসিলি অঞ্চলের ঐতিহাসিক ভিলা ভালগুয়ারনেরা-তে আয়োজন করা হয় দ্বিতীয় ও বর্ণাঢ্য বিবাহোৎসব।

বিয়ের পর বর্তমানে তারা ইতালির দক্ষিণাঞ্চলে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন। বিশেষ করে আমালফি উপকূল এলাকার সমুদ্রতীরবর্তী সুন্দর পরিবেশে তাদের রোমান্টিক সময় কাটছে। একই সঙ্গে সালের্নোসহ বিভিন্ন এলাকায় তাদের ঘুরে বেড়াতে দেখা গেছে।

ঘনিষ্ঠ সূত্র জানায়, ইতালি এই দম্পতির কাছে সবসময়ই বিশেষ একটি জায়গা। সম্পর্কের বিভিন্ন সময়ে তারা এখানে একসঙ্গে অনেক স্মরণীয় সময় কাটিয়েছেন। তাই বিয়ের পর মধুচন্দ্রিমার গন্তব্য হিসেবেও তারা ইতালিকেই বেছে নিয়েছেন।

সূত্র আরও জানায়, তাদের দিন কাটছে শান্ত ও রোমান্টিক পরিবেশে—সমুদ্র উপভোগ, নিরিবিলি সময় কাটানো এবং বিভিন্ন উপকূলীয় শহর ঘুরে দেখার মধ্য দিয়ে।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে একই বছরের মাঝামাঝি সময়ে তারা সম্পর্ক প্রকাশ্যে আনেন এবং দীর্ঘ অপেক্ষার পর বিয়ের মাধ্যমে নতুন জীবনে প্রবেশ করেন এই তারকা জুটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ বত্রিশে কে কার মুখোমুখি, জেনে নিন

1

মে মাসে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

2

ভারতের ৫ রাজ্যের বিধানসভা ফলাফল: কোথায় কে গড়ছে সরকার

3

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বড় চ্যালেঞ্জ ইরানের মশা নৌবহর

4

বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

5

আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার

6

আমার কাছে পুরো বিষয়টিই এক বিশাল প্রহসন: মেসির গোল্ডেন বল না

7

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

8

এবারের বিশ্বকাপের সেরা ২ দলের নাম জানালেন ইয়ামাল

9

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

10

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

11

পাকিস্তানে বিশেষ সফরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

12

মিলে-মিশে ভিসা সমস্যার সমাধান করব- ভারতীয় হাইকমিশনার দীনেশ

13

বিশ্বকাপ ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার

14

নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জেনে

15

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

16

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

17

আমরা ব্রাজিলকে গোল উপহার দিয়েছি: স্কটল্যান্ড কোচ

18

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

19

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

20