ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

মানি হাইস্ট। ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সের বহুল জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’ ২০২১ সালে পাঁচটি সিজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। তবে শেষ হয়ে গেলেও সিরিজটির জনপ্রিয়তা একটুও কমেনি। বরং এর চরিত্র ও গল্প নিয়ে দর্শকদের আগ্রহ এখনও তুঙ্গে রয়েছে।

এই জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মাতা অ্যালেক্স পিনা সিরিজের অন্যতম আকর্ষণীয় চরিত্র বার্লিনকে কেন্দ্র করে একটি স্পিন-অফ তৈরি করেন, যা নতুনভাবে দর্শকদের মনোযোগ কেড়ে নেয়।

সম্প্রতি নেটফ্লিক্স তাদের সোশ্যাল মিডিয়ায় ‘The World of Money Heist Continues’ শিরোনামে একটি টিজার প্রকাশ করেছে। এতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে নতুন কোনো প্রজেক্ট আসতে পারে। তবে এটি নতুন সিজন (সিজন ৬), অন্য কোনো স্পিন-অফ নাকি সিক্যুয়েল—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।

অন্যদিকে, আগামী ১৫ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন, যার শিরোনাম ‘Berlin and the Lady with an Ermine’। এই ঘোষণাকে ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। সিরিজটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় লাল-কালো থিমের পোস্ট এবং ‘বেলা চাও’ গানের ইঙ্গিত আবারও মানি হাইস্ট ইউনিভার্সকে আলোচনায় নিয়ে এসেছে।

টিজারে আরও দেখা গেছে, সিরিজের আগের বিখ্যাত ডাকাতি যেমন স্পেনের রয়্যাল মিন্ট এবং ব্যাংক অব স্পেনের দৃশ্য। পাশাপাশি নতুন কিছু মিশনের ইঙ্গিতও দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে গল্পকে আরও বিস্তৃত করতে পারে।

উল্লেখ্য, অ্যালেক্স পিনার তৈরি এই স্প্যানিশ হাইস্ট থ্রিলার সিরিজে ‘দ্য প্রফেসর’ নামে এক মেধাবী চরিত্রের নেতৃত্বে একটি ডাকাত দল গঠন করে বড় বড় অপারেশন পরিচালনার গল্প দেখানো হয়। এই ইউনিভার্স থেকেই পরবর্তীতে ‘বার্লিন’ স্পিন-অফ এবং ‘মানি হাইস্ট: কোরিয়া – জয়েন্ট ইকোনমিক এরিয়া’ রিমেক তৈরি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’, বললেন কেয়া পায়েল

1

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ২০২৬

2

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

3

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

4

ব্রাজিল ম্যাচের আগে যে লক্ষ্যের কথা জানালেন নরওয়ে কোচ

5

আজ ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কে জিতবে, জানালো সুপার

6

বাগদান সারলেন শেখ সাদী

7

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

8

মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক

9

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

10

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

11

১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির উদ্বেগ

12

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

13

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে তিনি?

14

কৃষক কার্ডে ১,০৬২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

15

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

16

ইতালির নতুন কোচ বালদিনি

17

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

18

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

19

ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: নাহিদ ইসলাম

20