অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

ওমানে প্রবাসীদের জন্য নতুন নিয়ম

ছবি; সংগৃহীত



ওমানে ৬০ বছরের বেশি বয়সি প্রবাসী কর্মীদের কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) দেওয়া ও নবায়ন করা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির শ্রম সংক্রান্ত সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর ফলে চার বছর আগে চালু করা সেই নীতি বদলে গেল, যার আওতায় ৬০ পেরোনোর পরও বেসরকারি খাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেতেন প্রবাসীরা।

রোববার (২৩ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

সম্প্রতি কয়েকজন প্রবাসী কর্মীর নিয়োগকর্তারা জানিয়েছেন, শেষ মুহূর্তে জমা দেওয়া পারমিট নবায়নের আবেদনগুলো ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে দায়িত্বশীল এক প্রবীণ কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে বর্তমানে ৬০ বছরের বেশি বয়সি বিদেশি কর্মীদের জন্য কোনো কাজের পারমিট ইস্যু করা হচ্ছে না।

২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার যে নীতি নিয়েছিল, তাতে প্রবাসীদের ৬০ বছরের পরও কাজের সুযোগ খোলা রাখা হয়েছিল। তখন শ্রম মন্ত্রণালয় জানিয়েছিল, অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে অনেক প্রতিষ্ঠান বারবার বিশেষ অনুমতির জন্য আবেদন করছিল। তাই নিয়োগকর্তাদের সুবিধা দিতে এবং উৎপাদন বাড়াতে সেই নীতি চালু করা হয়। বিশেষ করে যেসব পদে ওমানি নাগরিকদের জন্য বাধ্যবাধকতা ছিল না।


এখন এই নতুন সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন ধরে ওমানে থাকা প্রবীণ প্রবাসী কর্মীদের মধ্যে চাকরি ও বসবাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যারা আশা করেছিলেন তাদের পারমিট আবার নবায়ন হবে, তারা হঠাৎ করেই জটিলতায় পড়েছেন। তবে ওমানের শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো আবেদন সংক্রান্ত কোনো নির্দিষ্ট বয়সসীমার নির্দেশিকা প্রকাশ করা হয়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

1

তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি: জয়কে

2

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

3

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

4

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

5

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

6

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্ণ করলেন মোস্তাফিজুর রহমান

7

১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

8

বিরল পূর্ণ সূর্যগ্রহণে দিনেই নেমে আসবে অন্ধকার

9

এনআইডির মহাপরিচালক বদলি

10

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

11

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

12

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

13

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

14

কাতার ও ইসরায়েলকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

15

দেশে ফিরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধ

16

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

17

প্রথমবারের মতো ব্রাজিল-জার্মানি ছাড়াই কোয়ার্টার ফাইনাল

18

প্রতিপক্ষ হলেও মেসির ভক্ত, বিশেষ জার্সি উপহার দিচ্ছে কেপ ভা

19

যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আ

20