ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সৌদি আরব

সৌদি আরবের গোলরক্ষক আহমেদ আল-কাসার বলেছেন, শক্তিশালী স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়। তার মতে, সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলে যেকোনো ফলাফল সম্ভব। অন্যদিকে, সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা স্পেন সেই চাপকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে বলে জানিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

রোববার রাত ১০টায় স্পেন ও সৌদি আরব মুখোমুখি হবে। ম্যাচের আগে স্পেন কোচ জানান, আগের ম্যাচের ফলাফল তাদের প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। বরং সমালোচনা দলকে আরও বেশি অনুপ্রাণিত করছে।

তিনি আরও বলেন, সৌদি আরব সম্ভবত রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলবে, যা তাদের জন্য কার্যকর হতে পারে। তবে স্পেনকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের স্বাভাবিক খেলা বজায় রাখতে হবে।

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়েও আলোচনা চলছে। আগের ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামলেও এবার তাকে শুরুর একাদশে রাখা হবে কি না, তা নিয়ে কোচ সরাসরি কিছু জানাননি। তিনি শুধু বলেন, ইয়ামাল ভালো অবস্থায় আছে এবং তার স্বস্তিই দলের জন্য ইতিবাচক দিক।

অন্যদিকে সৌদি আরব কোচ জর্জিও দনিস ইয়ামালকে নিয়ে প্রশংসা করেছেন। তিনি বলেন, ইয়ামাল বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার এবং বার্সেলোনায় সে ইতিমধ্যেই বড় তারকার মতো পারফর্ম করছে। তার বিপক্ষে খেলাটা সৌদি আরবের জন্য একটি বড় অভিজ্ঞতা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সব মিলিয়ে স্পেনের ওপর চাপ, সমালোচনা এবং সৌদি আরবের আত্মবিশ্বাস—সবকিছু মিলিয়ে ম্যাচটি হতে যাচ্ছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার থেকে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট চালু

1

আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: বিদায়ের পর রোনালদো

2

ব্রাজিলের জালে জাপানের গোল, পিছিয়ে ব্রাজিল

3

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

4

এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি

5

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্

6

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

7

২০২৬ বিশ্বকাপে ইরান ইস্যুতে অবস্থান নরম করলেন ডোনাল্ড ট্রাম্

8

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

মাদারীপুরে টিসিবির গুদামে ভয়াবহ আগুন

11

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

12

ভয়াবহ আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

13

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির ব

14

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

15

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ কিংবদন্তিরা

16

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪৬৮

17

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

18

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না করায় ৩ বছরের সন্তানকে

19

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

20