ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: শাস্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত পপ তারকা Britney Spears মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলায় আদালতের রায়ে শাস্তি পেয়েছেন। ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টির একটি আদালত সম্প্রতি এই রায় ঘোষণা করে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ব্রিটনিকে ১২ মাসের প্রবেশন এবং এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই কারাদণ্ড ইতোমধ্যে হাজতবাস হিসেবে গণ্য হওয়ায় তাকে নতুন করে জেলে যেতে হচ্ছে না।

এছাড়া তাকে ৫৭১ মার্কিন ডলার জরিমানা পরিশোধ করতে হবে। পাশাপাশি তিন মাস মেয়াদি একটি সংশোধনমূলক প্রোগ্রামে অংশ নিয়ে মোট ৩০ ঘণ্টার ক্লাস সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য নিয়মিত থেরাপিস্ট ও মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছেন তিনি।

ব্রিটনির আইনজীবীর ভাষ্য অনুযায়ী, তিনি ইতিবাচক পরিবর্তনের পথে এগোচ্ছেন বলেই ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মামলার মূল অভিযোগ কমিয়ে তুলনামূলক সহজ শর্তে নিষ্পত্তির সুযোগ দিয়েছেন।

রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় বার্তা শেয়ার করেন ব্রিটনি স্পিয়ার্স। সেখানে তিনি ইঙ্গিতপূর্ণভাবে লেখেন, মানুষের ভেতরের আলো যেকোনো অন্ধকারের চেয়েও শক্তিশালী। তার এই বার্তা ভক্তদের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

1

আর্জেন্টিনার কাছে প্রতিটি ম্যাচ উৎসবের মতো

2

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

3

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

4

মেসির অবসর ঠেকাতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান

5

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

8

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান

9

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

10

মার্তিনেসকে ঘিরে স্বস্তি আর্জেন্টিনার

11

মে মাসে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

12

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

13

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি

14

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

15

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

16

রক্তচাপ বৃদ্ধিতে কফির ভূমিকা কতটা?

17

উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে

18

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

19

গণতন্ত্রকে সুসংগঠিত করতে কাজ করবে নারী এমপিরা

20