অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত



আজ রবিবার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসতে পারে যুক্তরাজ্যের পক্ষ থেকে।  প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, কিয়ার স্টারমারের প্রশাসন বিকেলের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে পারে।

এর আগে গত জুলাইয়ে স্টারমার সরকার জানিয়েছিল, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে। তখনই জানানো হয়েছিল, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সেপ্টেম্বরেই।

যুক্তরাজ্যের অবস্থান ছিল- ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত মানতে অস্বীকৃতি জানায় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদে টেকসই শান্তির পথে এগোয় না, তবে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পথে হাঁটবে।

লন্ডনের এ সিদ্ধান্তে কড়া সমালোচনা এসেছে তেল আবিব থেকে। সমালোচনায় যোগ দিয়েছেন গাজায় আটক ইসরায়েলিদের পরিবার ও একাধিক রক্ষণশীল রাজনীতিক।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছিলেন, এমন পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করবে।

শুধু যুক্তরাজ্য নয়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আরও কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। ইতোমধ্যে দেশগুলো সে অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

1

গোলশূন্য ড্রয়ে ইকুয়েডর-কুরাসাও

2

মেসির কথাগুলো আমার গলায় ঝুলে থাকা স্বর্ণপদকের মতোই মূল্যবান

3

তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত সাফল্য

4

নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

5

ছয় দফা দিবস: বাঙালির মুক্তির সনদ গঠনের ঐতিহাসিক দিন

6

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

7

লুকিয়ে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

8

এনআইডির মহাপরিচালক বদলি

9

পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল যুবকের মরদেহ

10

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা

11

ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে জাদুঘর গড়ার পরিকল্পনা ইরানের

12

গরমে ত্বকের যত্নে আম

13

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

14

রামিসা হত্যাকাণ্ডে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন

15

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

16

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার

17

ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা উড়ালেন সুমন

18

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির ব

19

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

20