ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন কংগ্রেস

যুক্তরাষ্ট্রের পতাকা |সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। বুধবার (৩ জুন) অনুষ্ঠিত ভোটে ২১৫-২০৮ ব্যবধানে প্রস্তাবটি পাস হয়।

ভোটে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে একত্রে প্রস্তাবের পক্ষে অবস্থান নেন, যা রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বা সামরিক অভিযান অব্যাহত রাখতে হলে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক। অর্থাৎ, কংগ্রেসের সম্মতি ছাড়া মার্কিন বাহিনী মোতায়েন রাখা যাবে না বলে এতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একাধিক প্রস্তাব অল্প ব্যবধানে ব্যর্থ হলেও এবার প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। একই ধরনের কয়েকটি উদ্যোগ সিনেটেও ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

তবে প্রস্তাবটি কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদন পেলেও এটি কার্যকর হওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো প্রয়োগ করতে পারেন।

শুরুতে ইরান ইস্যুতে রিপাবলিকান পার্টির বেশিরভাগ সদস্য ট্রাম্পের সামরিক অবস্থানকে সমর্থন করলেও যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দলে বিভক্তি দেখা দিতে শুরু করেছে। অনেক সদস্য এখন যুদ্ধের ভবিষ্যৎ ও এর পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

এদিকে আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রিপাবলিকান শিবিরে রাজনৈতিক চাপও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

তাদের আশঙ্কা, দীর্ঘমেয়াদি সামরিক সংঘাত আসন্ন নির্বাচনে দলটির রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

1

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

2

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব

3

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

4

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

5

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের বিতর্কিত রেফারি

6

লাখ হেক্টর জমির ফসল পানির নিচে

7

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

8

সুইডেনের কাছে বড় হারের পর কোচ ছাঁটাই করল তিউনিসিয়া

9

এক মেসিতেই ভাগ্য বদল ইন্টার মায়ামির

10

সিরাজগঞ্জে বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোভ্যান

11

বিশ্বকাপে না খেলেও প্রায় ৯৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল

12

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ৪০ হাজার গাছ লাগাবেন সমর্থকেরা

13

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

14

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

15

নকআউটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

16

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

17

ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

18

বিএনপিতে কি ফিরবেন রুমিন ফারহানা?

19

মায়ের পচন ধরা লাশ, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহা

20