অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ পাচ্ছেন যারা

মালয়েশিয়ার পারমানেন্ট রেসিডেন্সি (পিআর) বা স্থায়ী বাসিন্দার অনুমতি নেয়ার মাধ্যমে বিদেশিরা দেশটিতে বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ পাবেন। যদিও এটি নাগরিকত্বের সমান নয়, তবু অস্থায়ী ভিসাধারীদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ও সুবিধা দেয়।

রেসিডেন্স পাস হলো এমন একটি বিশেষ অনুমতিপত্র যা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী বিদেশি নাগরিকদের দেওয়া হয়। এই পাস থাকলেই কেউ দীর্ঘ সময় মালয়েশিয়ায় বসবাস করতে পারবেন, স্থানীয় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ব্যবসায়িক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

প্রধান ক্যাটাগরি:

১. মালয়েশিয়ার নাগরিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক (ক্যাটাগরি ৩)

মালয়েশিয়ার নাগরিকের স্বামী/স্ত্রী;
মালয়েশিয়ার নাগরিকের ১৮ বছরের কম বয়সী জৈবিক, সৎ বা দত্তক সন্তান;
মালয়েশিয়ার নাগরিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ বা মৃত্যুর পর যদি তাদের কোনো জৈবিক সন্তান মালয়েশিয়ার নাগরিক হয়;
মালয়েশিয়ার নাগরিকের শ্বশুর/শাশুড়ি, যারা বৈধ পাসধারী।
আরও পড়ুন: বৃষ্টির দিনে ফোন চার্জে দেয়ায় অসতর্কতা, ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা

২. মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার সঙ্গে পারিবারিক সম্পর্ক (ক্যাটাগরি ৪)

মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার ১৮ বছরের কম বয়সী সন্তান;

স্বামী/স্ত্রী।

৩. প্রাক্তন মালয়েশিয়ান নাগরিক (ক্যাটাগরি ৫)

যারা স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করেছেন;

যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছ।


আবেদনের শর্তাবলি:

পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে;
মালয়েশিয়ায় বৈধ দীর্ঘমেয়াদি পাস থাকা বাধ্যতামূলক;
ক্যাটাগরি ৩-এর জন্য কমপক্ষে ৩ বছর, ক্যাটাগরি ৪-এর জন্য কমপক্ষে ৫ বছর মালয়েশিয়ায় বসবাস করতে হবে;
আবেদনটি অবশ্যই ২১ বছর বা তার বেশি বয়সী একজন মালয়েশিয়ান নাগরিকের দ্বারা স্পনসর হতে হবে;
বিদেশি নথি মালয়েশিয়ার মিশন দ্বারা সত্যায়িত করতে হবে;
আবেদন ও নথি জমা দেয়ার সময় স্পনসর ও আবেদনকারী উভয়কেই উপস্থিত থাকতে হবে।
আবেদন ফি: রেসিডেন্স পাসের জন্য পাঁচ বছরের মেয়াদে ফি মাত্র ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪,৩৪৬ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমের দিনে চুলের যত্ন নেওয়ার সেরা উপায়গুলো

1

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

মেট্রোরেলের চলাচলের সময় বাড়ল, রোববার থেকে নতুন সূচি

4

হ্যাটট্রিকে ক্লোসার রেকর্ড ছুঁলেন মেসি

5

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষে এমবাপ্পে

6

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

7

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

8

ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে দুর্দান্ত স্পেন

9

৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্

10

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

11

ব্রাজিলের পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

12

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্র

13

যে কারণে হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান

14

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

15

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়ল ‘মাইকেল’

16

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

17

‘মহানগর ২’ ছাড়ার কারণ জানালেন ইমরান

18

টিভিতে আজকের খেলার সময়সূচি

19

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও ইরানের আলোচনা

20