ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার থেকে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট চালু

সংগৃহীত ছবি

দীর্ঘ সময় আকাশপথ আংশিক বন্ধ থাকার পর অবশেষে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ইরান। আগামী শনিবার থেকে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রইসরায়েল-এর মধ্যে সামরিক উত্তেজনা শুরু হলে দেশটির আকাশসীমা কার্যত বন্ধ হয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে তখন আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখা হয় এবং বিমানবন্দরটি শুধুমাত্র কার্গো পরিবহনের জন্য সীমিতভাবে ব্যবহার করা হচ্ছিল।

বর্তমানে মধ্যস্থতাকারী দেশগুলোর তৎপরতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ধাপে ধাপে আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তেহরান কর্তৃপক্ষ। এ বিষয়ে ইমাম খোমেনি এয়ারপোর্ট সিটির প্রধান নির্বাহী রামিন কাশেফ আজর জানিয়েছেন, প্রাথমিকভাবে ইস্তাম্বুল এবং মাসকাট রুটে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়েছে। যাত্রী চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আরও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও জানান, বিমানবন্দরের সকল অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং নেভিগেশন সিস্টেম সম্পূর্ণভাবে সচল রয়েছে। যুদ্ধের সময় অনেক বিদেশি এয়ারলাইন তাদের উড়োজাহাজ সরিয়ে নিলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে।

এদিকে দেশীয় পর্যায়ে সেবা পুনরায় শুরু করেছে ইরান এয়ার। গত ২২ এপ্রিল থেকে তেহরান-মাশহাদ রুটে ফ্লাইট চালুর মাধ্যমে অভ্যন্তরীণ যাত্রী পরিবহন শুরু হয়েছে। পাশাপাশি ২৫ ও ২৬ এপ্রিল আরও কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর এই উদ্যোগ ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মেসির সামনে একাধিক রেকর্ডের হাতছানি

1

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

2

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

3

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

4

২০২৬-২৭ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব

5

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

6

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

7

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

8

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

9

নায়িকা থেকে গায়িকা নাজিফা তুষি

10

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

11

খুলনা শিপইয়ার্ডে নির্মাণ হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ

12

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

13

ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্

14

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

15

ব্যাচেলর পয়েন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই

16

১৪ দফা প্রস্তাবে মার্কিন জবাব পর্যালোচনায় ইরান

17

হাঁটুর ইনজুরিতে আধুনিক চিকিৎসা ও আর্থ্রোস্কোপিক সার্জারি

18

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

19

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

20