অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে

ছবি: সংগৃহীত



সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, আসামির পক্ষে কোন জামিনের আবেদন না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের আবেদনে বলা হয়, ওবায়দুর ভিকটিম মরিয়মের আত্মহত্যার ঘটনার সাথে জড়িত আছে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার প্রার্থনা করা হয়।

এর আগে গত রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয়।

রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন আদালত গাজী নজরুল ইসলামকে চারদিন ও নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে মাকছুদা বেগমকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

1

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

2

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সতর্ক ইসরায়েল

3

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

4

ফিফাকে বৃদ্ধাঙ্গুলি, জরিপে মেসিই বিশ্বসেরা, সেরা দশেও নেই রদ

5

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

6

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

7

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

8

কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

9

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে

10

মেক্সিকোকে হারাতে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট খেয়ে নামছেন কেইন-ব

11

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য

12

চোখের পাতার টিউমারের কারণ, লক্ষণ ও চিকিৎসা

13

শিশুসন্তানকে ‘বিক্রি করে আইফোন’ কেনা সেই বাবা আটক

14

ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

15

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্

16

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

17

ফিফার ব্যাখ্যা মানতে নারাজ নরওয়ের কোচ

18

বজ্রঝড়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের শঙ্কা

19

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে জাতীয় ছুটি ঘোষণা

20