ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হাম প্রাদুর্ভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিক সতর্কতা দিয়েছিল ইউনিসেফ

স্ট্যানলি গুয়াভুইয়া

হামের প্রাদুর্ভাব ও টিকা সরবরাহ পরিস্থিতি নিয়ে একাধিকবার UNICEF অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল বলে জানিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া। তিনি বলেন, উচ্চপর্যায়ের বৈঠকের পর নিয়মিতভাবে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে টিকা ঘাটতি, রোগের বিস্তার এবং সম্ভাব্য মৃত্যুঝুঁকি নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

স্ট্যানলি গুয়াভুইয়া জানান, বিশ্বব্যাপী শিশুদের টিকাদান নিশ্চিত করতে ১৯৭৪ সালে শুরু হওয়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) থেকে শুরু করে বাংলাদেশে ১৯৭৯ সালে চালুর পর থেকেই ইউনিসেফ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে আসছে। এই অংশীদারত্বের ফলে বাংলাদেশে পূর্ণ টিকাদান কাভারেজ ২ শতাংশ থেকে বেড়ে ৮২ শতাংশে উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, UNICEF পোলিও নির্মূল, নবজাতকের টিটেনাস নিয়ন্ত্রণ, হেপাটাইটিস বি প্রতিরোধ এবং নতুন টিকা চালুর ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করেছে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টি কার্যক্রমের সঙ্গে টিকাদানকে সমন্বিত করে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।

টিকা সরবরাহ ব্যবস্থার বিষয়ে তিনি জানান, ইউনিসেফ বিশ্বের শতাধিক দেশে টিকা সরবরাহ করে এবং বাংলাদেশে একটি চুক্তির আওতায় সময়মতো ও সাশ্রয়ী মূল্যে টিকা পৌঁছে দেয়। তবে ২০২৫ সালে টিকা ক্রয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালুর সিদ্ধান্তে প্রক্রিয়াগত বিলম্ব ঘটে, যার ফলে কিছু ক্ষেত্রে টিকার ঘাটতি তৈরি হয়।

এই সংকট মোকাবিলায় ইউনিসেফ আগাম অর্থায়নের মাধ্যমে টিকা সরবরাহ চালু রাখে, যাতে জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়। তবুও কিছু টিকার মজুত শেষ হয়ে যায় এবং ২০২৬ সালের শুরুতে ঘাটতি দেখা দেয় বলে জানান তিনি।

হাম পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রোগ নজরদারি ব্যবস্থার দুর্বলতা, টিকা ঘাটতি এবং ভিটামিন এ ক্যাম্পেইন ব্যাহত হওয়া প্রাদুর্ভাব বাড়ার অন্যতম কারণ। জানুয়ারি মাসে প্রথম রোগী শনাক্ত হলেও তথ্য প্রকাশে বিলম্ব পরিস্থিতি আরও জটিল করে তোলে।

২০২৬ সালের মার্চে পরিস্থিতি স্পষ্ট হওয়ার পর ইউনিসেফ দ্রুত এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন শুরুর ওপর জোর দেয়, যা পরবর্তীতে এপ্রিল মাসে শুরু হয়। সংস্থাটি বলছে, সময়মতো সমন্বিত পদক্ষেপ না নিলে এমন প্রাদুর্ভাব আরও ভয়াবহ হতে পারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী

1

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

2

গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস

3

এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী

4

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩,৩৩০ কোটি টাকা

5

চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরলেন ট্রাম্প

6

লাখ হেক্টর জমির ফসল পানির নিচে

7

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

8

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

9

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

10

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

11

পশুর হাটে ক্রেতা কম, হতাশ বিক্রেতারা

12

শুভেন্দুর পিএস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

13

সৌদি, কাতার ও তুরস্ক সফরে শাহবাজ শরিফ

14

রুমিন ফারহানা-এর এনসিপিতে যোগদানের গুঞ্জন

15

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

16

এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা

17

মানবজাতিকে বিলুপ্ত করতে যতগুলো পরমাণু বোমা লাগবে

18

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির জয়

19

তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত সাফল্য

20