অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে আজ দেখানো হবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

ছবি: সংগৃহীত



বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার (৭ জুলাই) রাতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা-মিশরের শেষ ষোলোর ম্যাচটি ঢাবির নির্ধারিত কোনো ভেন্যুতেই দেখানো হবে না।

মঙ্গলবার সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বুধবার থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পাঁচটি ভেন্যুতে বিশ্বকাপের সব ম্যাচ বড় পর্দায় সম্প্রচার করা হবে।

এ বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ লিখেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫টি ভেন্যুতে (টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদদীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ) অ্যাথলেট স্পোর্টস গিয়ার কর্তৃক বড়পর্দায় ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার আজ ৭ জুলাই বৈরী আবহাওয়াজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকবে।’

আবহাওয়া স্বাভাবিক হওয়া সাপেক্ষে আগামীকাল থেকে পুনরায় প্রতিটি ম্যাচ বড় পর্দায় সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।

অ্যাথলেট স্পোর্টস গিয়ারের সিইও মো. সেজান মাহমুদ গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ ঘিরে শিক্ষার্থী ও দর্শকদের ব্যাপক আগ্রহ আয়োজনকারীদের উৎসাহিত করেছে। তবে নিরাপত্তার সঙ্গে কোনো আপস না করে সাময়িকভাবে আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে টিএসসি ও অন্যান্য ভেন্যুতে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। তবে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে আজকের আয়োজন স্থগিত হওয়ায় কিছুটা হতাশ হয়েছেন অনেকে।

শিক্ষার্থীরা জানান, বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখার আলাদা আনন্দ রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আয়োজকদের সিদ্ধান্তকে তারা যৌক্তিক মনে করছেন।

আয়োজকদের পক্ষ থেকে সবাইকে বৈরী আবহাওয়ায় সতর্ক থাকার এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

1

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

2

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছালো ইরানের তেলবাহী সুপার ট্যাং

3

ইরান অধিনায়ক তারেমিকে বিমানবন্দরে আটকে যুক্তরাষ্ট্রের বিরুদ্

4

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

5

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

6

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

7

মেসির কথাগুলো আমার গলায় ঝুলে থাকা স্বর্ণপদকের মতোই মূল্যবান

8

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

9

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

10

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

11

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

12

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে আইভরিকোস্ট

13

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের

14

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি: তথ্যমন্ত্রী

15

বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের

16

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

17

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

18

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20