অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ আংটি উপহারের ঘোষণা ফিফার

ছবি: সংগৃহীত



নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে শিরোপা উঁচিয়ে ধরবে আর্জেন্টিনা বা স্পেনের মধ্যে যেকোনো এক দল। তবে এবার ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি আরও একটি বিশেষ উপহার পেতে যাচ্ছে চ্যাম্পিয়ন দল। বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ আংটি’ উপহারের ঘোষণা দিয়েছে ফিফা। 

গতকাল এক বিবৃতিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে এই আংটি দেয়ার কথা জানিয়েছে ফিফা। এই আংটিকে আমেরিকার ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ধরা হয়ে থাকে। 

আংটির এক পাশে থাকবে বিশ্বকাপের ট্রফির লোগো, আরেক পাশে চ্যাম্পিয়ন দলের সংস্কৃতি ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হবে। বিজয়ী দলের প্রত্যেক সদস্যের আঙুলের মাপ অনুযায়ী আলাদা আলাদাভাবে আংটিগুলো প্রস্তুত করা হবে। 

ফাইনাল ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ট্রফি বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও কোচের হাতে অনানুষ্ঠানিক আংটি তুলে দেবে ফিফা। পরবর্তীতে সময় নিয়ে স্কোয়াডের প্রত্যেক সদস্য ও সাপোর্ট স্টাফের সবার জন্য আলাদাভাবে বানানো বিশেষ আংটি পৌঁছে দেয়া হবে।  

২০২৬ সালের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২০২৬টি আংটি প্রস্তুত করবে ফিফা। এর মধ্যে চ্যাম্পিয়ন স্কোয়াডকে উপহার দেয়া হবে ৩০টি আংটি। বাকি আংটিগুলো বিশ্বকাপের স্মারক হিসেবে ও ফিফার অফিশিয়াল লাইসেন্সড পণ্য হিসেবে বিশ্বব্যাপী ভক্ত-সমর্থকদের কেনার জন্য উন্মুক্ত করে দেবে ফিফা। 

তবে বিশ্বকাপের পরবর্তী আসরগুলোতেও এই আংটি উপহারের ধারা বজায় থাকবে, না কি শুধু এবারের বিশ্বকাপের জন্যই এই বিশেষ আয়োজন, তা খোলাসা করেনি ফিফা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

1

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

2

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

3

জ্বালানির দাম দ্রুত না কমালে ‘বড় সমস্যার’ হুঁশিয়ারি ট্রাম্

4

মক্কা-মদিনায় হুতিদের হামলার তীব্র নিন্দা ওআইসির

5

ফিফার ব্যাখ্যা মানতে নারাজ নরওয়ের কোচ

6

ব্রাজিল-হাইতি ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

7

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

8

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে

9

মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদির প্রতিশ্রুতি

10

মেসির বিদায়ের পর অবসরের ইঙ্গিত পারেদেসের

11

বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

12

জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ

13

হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ

14

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

15

মেসি জাদুতে জর্ডানকে হারিয়ে সব ম্যাচ অপরাজিত থেকে গ্রুপসেরা

16

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোল, দুজনকে ধাক্কা, পরের ম্য

17

কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর

18

দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

19

তেলের দাম কমালো চীন

20