ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

ফিফা বিশ্বকাপ এলেই যেন ইনজুরির সঙ্গে নতুন করে লড়াই শুরু হয় নেইমারের। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের ক্যারিয়ারে বিশ্বকাপের সঙ্গে চোটের সম্পর্ক অনেক পুরোনো। ২০১৪ সালের ঘরের মাঠের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে গুরুতর ইনজুরিতে পড়ে সেমিফাইনাল মিস করেছিলেন তিনি। পরবর্তী দুই বিশ্বকাপেও শারীরিক সমস্যার সঙ্গে লড়তে হয়েছে তাকে। এবার ২০২৬ বিশ্বকাপের শুরুতেই আবারও সেই দুঃসংবাদ ঘিরে ধরেছে ব্রাজিল শিবিরকে।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ম্যাচের মাত্র একদিন আগে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

ফরাসি ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ফুটমেরকাতোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার এখনও পুরোপুরি সুস্থ হয়ে দলের স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি। পুনর্বাসন প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায় তার প্রত্যাবর্তন পরিকল্পনার চেয়ে ধীরগতিতে এগোচ্ছে।

গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরবর্তীতে জাতীয় দলের মেডিক্যাল টিম পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছিল, সুস্থ হতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। যদিও সেই সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে, তবুও তিনি এখনও মূল দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলনে অংশ নিতে পারেননি।

বর্তমানে ব্রাজিল দল নিউ জার্সিতে বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তবে নেইমারকে দেখা গেছে আলাদা ফিটনেস সেশনে। জিমে ও সাইক্লিংয়ের মাধ্যমে শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি। এতে করে তার ম্যাচ ফিটনেস নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারকে ঝুঁকি নিয়ে খেলানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে কোচ কার্লো আনচেলত্তিকে বিকল্প পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হতে পারে।

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর অনেক আলোচনা ও বিতর্কের মধ্যেই বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছিলেন নেইমার। নিজেও এই আসরকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে উল্লেখ করে আবেগঘন বার্তা দিয়েছিলেন সমর্থকদের উদ্দেশে। তাই বিশ্বকাপের শুরুতেই তার অনুপস্থিতির সম্ভাবনা ব্রাজিল সমর্থকদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

তবে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা আপাতত নেই। ব্রাজিল দলের মেডিক্যাল বিভাগের ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রথম ম্যাচে না খেলতে পারলেও ১৯ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ কিংবা ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমারের।

এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় অপেক্ষা, কবে পুরোপুরি সুস্থ হয়ে বিশ্বকাপের মঞ্চে ফিরবেন তাদের সবচেয়ে অভিজ্ঞ তারকা। কারণ শিরোপা জয়ের স্বপ্নপূরণে নেইমারের উপস্থিতি এখনও সেলেসাওদের জন্য সবচেয়ে বড় শক্তিগুলোর একটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

1

মাহফুজ আলম–এমপি সেলিমের পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

2

ওষুধের বিজ্ঞাপনের ছয় হাজার কোটি টাকা ডাক্তারের পকেটে

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

5

কাজের মাঝে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করণীয়

6

বাবাকে স্মরণ করে ফাহমিদার আবেগঘন বার্তা

7

জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন নেইমার

8

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

9

আলোচনা অব্যাহত রাখতে চায় ওয়াশিংটন, জানিয়েছে ইরান

10

শৈশবের ক্লাব সান্তোসে নেইমারের সম্মানে ভাস্কর্য উন্মোচন

11

রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্ক

12

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে ডিম নিক্ষেপ

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ২২৮ স্থাপনা ক্ষতিগ

15

ইরান যুদ্ধ ‘শেষের পথে : ট্রাম্প

16

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোল, দুজনকে ধাক্কা, পরের ম্য

17

মায়ের পচন ধরা লাশ, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহা

18

ইরান সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: চাপে হোয়াইট হাউস

19

বিয়ে না করলে কি জান্নাত পাওয়া যাবে না

20