ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার

সংগৃহীত ছবি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার মধ্য দিয়ে সৌদি আরবের মিনা প্রান্তরে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি। সোমবার ভোর থেকেই “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মক্কা ও মিনার পরিবেশ। ইহরামের সাদা পোশাকে আল্লাহর দরবারে আত্মসমর্পণের অনন্য দৃশ্য সৃষ্টি হয়েছে পুরো এলাকাজুড়ে।

রোববার এশার নামাজের পর থেকেই হজযাত্রীরা ধাপে ধাপে মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। হজের বিধান অনুযায়ী, মিনায় অবস্থান করে হাজিরারা মূল আনুষ্ঠানিকতার জন্য নিজেদের প্রস্তুত করেন এবং জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে এসেছেন। তাদের সঙ্গে দেশটির অভ্যন্তরীণ আরও কয়েক লাখ মুসল্লি হজে অংশ নিচ্ছেন। হাজিদের মিনায় নেওয়া এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার মিনায় অবস্থানের পর আগামীকাল বুধবার সূর্যোদয়ের পর হাজিরা যাবেন আরাফাতের ময়দানে। সেখানে হজের খুতবা শোনা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। সূর্যাস্তের পর হাজিরারা রওনা হবেন মুজদালিফার উদ্দেশে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে রাতযাপন করবেন তারা।

পরদিন মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং কাবা শরিফে তাওয়াফ ও সাফা-মারওয়া সায়ির মধ্য দিয়ে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন হাজিরা। ১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে জামারায় কঙ্কর নিক্ষেপের পর বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে পবিত্র হজ।

এদিকে মিনা ও আরাফাত এলাকায় তীব্র গরম বিরাজ করছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাজিদের সুরক্ষায় অতিরিক্ত শেড, মিস্ট ফ্যান, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। গরমজনিত অসুস্থতা এড়াতে হাজিদের নিয়মিত পানি পান ও ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাপক নজরদারি কার্যক্রম চালাচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হাজিদের আবাসন, পরিবহন, তাঁবু ও সেবাকেন্দ্র তদারকিতে ইতোমধ্যে হাজার হাজার পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

1

ভোজিনিয়াকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

2

সামরিক সক্ষমতা পুনর্গঠন করল ইরান

3

দেখে নিন আর্জেন্টিনার জয়ের খতিয়ান

4

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

5

উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে

6

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসতে ৫ শর্ত দিলো ইরান

7

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকা

8

এমবাপে নিশ্চিত, ফাইনালেও গোল করবেন মেসি

9

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

10

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, যুক্ত হচ্ছে ১০ ট্রেন

11

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানও শাস্তির মুখে

12

১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরে সতর্ক সংকেত জারি

13

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

14

নেইমারের প্রত্যাবর্তনে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

15

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

16

শাবনূরকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ পূর্ণিমার

17

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

18

ইরানের নেতৃত্বের প্রশংসায় শাহবাজ

19

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি

20