ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের চলাচলের সময় বাড়ল, রোববার থেকে নতুন সূচি

রাজধানীর যাত্রীসেবাকে আরও সহজ ও কার্যকর করতে মেট্রোরেলের চলাচলের সময় বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট করে অতিরিক্ত সময় মেট্রোরেল চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সংশোধিত সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত সাড়ে ১০টায় ছেড়ে যাবে। বর্তমানে এই ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শুরু করে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে, যা আগে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যেত।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, সময় বাড়ানোর আগে প্রায় এক মাস পরীক্ষামূলক পর্যবেক্ষণ চালানো হয়। যাত্রীদের চাহিদা ও সেবার মান বিবেচনায় পরবর্তীতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

নতুন সূচির আওতায় বর্ধিত সময়ের মধ্যে অতিরিক্ত একটি উত্তরাগামী ও একটি মতিঝিলগামী ট্রিপ পরিচালনা করা হবে। দুটি ট্রিপের মধ্যে প্রায় ১০ মিনিট ব্যবধান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতের সেবা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রীদের সুবিধা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে প্রতিদিন উত্তরা থেকে প্রথম মেট্রোরেল সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় যাত্রা শুরু করে। তবে আপাতত সকালে চলাচলের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ডিএমটিসিএল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার জনমুখী প্রশাসন চায়: প্রধানমন্ত্রী

1

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

2

শনিবার থেকে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট চালু

3

ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নয়তো ট্রাম্পের হাতে বিকল্প রয়

4

বিরোধীদের লক্ষ্য দেশকে অশান্ত করা: প্রধানমন্ত্রী

5

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

6

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থা

7

রক্তচাপ বৃদ্ধিতে কফির ভূমিকা কতটা?

8

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবে পরীমণি

9

ফেসবুক থেকে সরে গেলেন আসিফ

10

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

11

দলীয় নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহ

12

সুইডেনের কাছে বড় হারের পর কোচ ছাঁটাই করল তিউনিসিয়া

13

‘ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো’

14

‎ফাইনালে না হারলে আর্জেন্টিনার AFA এর প্রেসিডেন্ট ফেঁসে যেত

15

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

16

সিরাজগঞ্জে বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোভ্যান

17

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

18

প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ৩

19

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

20