ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

ট্রাম্প-নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে একাই পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরান উভয় দেশ সাময়িকভাবে হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পরই এই মন্তব্য সামনে আসে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ট্রাম্প সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান। সেখানে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যাবে, যদি না অযৌক্তিক সিদ্ধান্ত সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সরাসরি ফোনেও নেতানিয়াহুকে হামলা বন্ধের পরামর্শ দেন। পরে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি নেতানিয়াহুকে সতর্ক করেছেন এবং স্পষ্টভাবে জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তাকে একা পরিস্থিতি সামলাতে হতে পারে।

অন্যদিকে, ইসরায়েল-ইরান সংঘাত আবারও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। রোববার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানোর পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর সোমবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে।

পরবর্তীতে এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং প্রয়োজনে তা অব্যাহত থাকবে। তিনি আরও দাবি করেন, ইরানের কিছু সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলার পর আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

তবে দুই পক্ষই ভবিষ্যতে আবার সংঘাতে জড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

1

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

2

মাছ শিকারি থেকে মানুষ শিকারি

3

৩৭৫ সিসি মোটরসাইকেল আমদানির নীতি পরিবর্তনের উদ্যোগ

4

নুয়েনের লড়াই এখনো থামেনি

5

একদিন আমি আমার নাতি-নাতনিদের বলব,আমি মেসির কোচ ছিলাম: পেপ গ

6

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ইরানের নতুন অস্ত্র হুমকি

7

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

8

অন্ধকার সুড়ঙ্গে ৯ দিন, শুধু পাথরের চুইয়ে পড়া পানি খেয়ে বেঁচ

9

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

10

নেইমারকে না খেলানোর কারণ জানালেন ব্রাজিল কোচ

11

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

12

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

13

শর্তের ব্যাপারে অনড় ইরান

14

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

15

মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়

16

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠাল ই

17

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

18

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

19

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

20